Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব আয়োজনে শতদল

অনলাইন ডেস্ক পঠিত: 139 বার

প্রকাশিত: May 24, 2017 | 5:27 PM

নিউইয়র্ক : বাংলা সাহিত্যের দুই বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম কে নিয়ে শতদল আয়োজন করেছে ২১শে মে  রবিবার পিএস ১৪৯, ৯৩-১১, ৩৪ এভিনিউ, জ্যাকসন হাইটস এ একটি নিরীক্ষা মূলক অনুষ্ঠান “এক হাতে বাজে অগ্নিবীণা কণ্ঠে গীতাঞ্জলি” এই দুই মহান কবির বৈচিত্রময় গান, নৃত্য, কবিতা, সেমিনার, শিশু, কিশোরদের প্রতিযোগিতার মাধ্যমে শেষ হয় এই প্রানবন্ত অনুষ্ঠান। কবি কাজী নজরুল ইসলামের দৌহিত্র অনিন্দিতা কাজী, বিখ্যাত নজরুল সংগীত শিল্পী সুজিত মোস্তফা, উদীয়মান নজরুল সংগীত শিল্পী শবনম আবেদি, কানাডা থেকে আগত উলফাত পারভীন রোজি ও শতদল, বিপা, ইন্ডিয়ান কালচারাল কমিউনিটি, সুরছন্দ, সৃজনী, শিল্পকলা একাডেমী ইনক এর পরিবেশনা ছিল সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়া।বিশেষ করে অনিন্দিতা কাজী ও সুজিত মোস্তফার কথক, আবৃত্তি, গান দর্শক শ্রোতাদের মন্ত্রমুগ্ধের  মতো ধরে রেখেছিলো অনেকটা সময় ।একটা সময় মনে হচ্ছিলো তাঁদের উপস্থাপনায় রবীন্দ্র-নজরুল এর সম্পর্ক এর দৃষ্টান্ত অনুভবে প্রাণের ছোয়া লেগেছিলো অনেক অনেক আবেগের ও ভালোবাসার ।দর্শকদের প্রশংসায় আপ্লত করে রেখেছিলো শবনম আবেদীর পরিবেশনায়, যেমন তার কণ্ঠ তেমনি তার গায়কী।

নুতন জন্মের  শিল্পীদের নৃত্য পরিবেশনায় প্রাণবন্ত করে রেখেছিল নায়লা কবির , ইফ্ফাত খান। সঙ্গীতের মূর্ছনায়  প্রাণ ভরিয়ে দিলেন তুহিন আজাদ রোজি , ম্যারিস্টলা আহমেদ শ্যামলী ,জলী কর ,খালেদ সাইফুল্লাহ পারভেজ, সেজুতি চন্দ্রিকা  দে ,প্রিয়া ইসলাম।রবীন্দ্রনাথ ঠাকুরের  নির্ঝরের স্বপ্নভঙ্গ  কবিতার মাধ্যমে অনুষ্ঠানের মূল পরিকল্পনাকারী ও শতদলের প্রতিষ্ঠাতা কবির কিরণ যেন সবার মনের ভিতরের সমস্ত বিষাদ দূর করে দেন তার ভরাট কণ্ঠের আবৃত্তি পরিবেশনায় ।কবিতা আবৃত্তিতে আরো ছিলেন ছন্দা  বিনতে সুলতান।অনুষ্ঠানের একটি বিশেষ দিক ছিল সেমিনার , আর সেমিনারের বিষয় ছিল  রবীন্দ্র নজরুল সাহিত্যের সার্বজনীন  আবেদন।আলোচনা পর্বের  সঞ্চালনায় ছিলেন কবি এবিএম সালেহ আহমেদ। আলোচক ছিলেন মুক্তিযোদ্ধা ড: জিয়াউদ্দিন,বিশিষ্ট সাংবাদিক সাপ্তাহিত বাঙালীর সম্পাদক কৌশিক আহমেদ, ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার , বিখ্যাত নজরুল গবেষক ড.মাহবুব হাসান। এক হাতে বাজে অগ্নি বিনা কণ্ঠে গীতাঞ্জলি অনুষ্ঠানের চমৎকার সঞ্চালনায় ছিলেন সবার প্রিয় সাবিনা শারমিন নীহার , সাবরিনা কবির ছন্দা , সাবিনা আহমেদ রুপা। অনুষ্ঠানের বিশেষ অতিথি মাননীয় কনসাল জেনারেল শামীম আহসান ,ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার , বিশিষ্ট মুক্তিযোদ্ধা ড.জিয়া উদ্দিন ও জাতিসংঘের  বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধির পক্ষে ইকবাল আব্দুল্লাহ হারুন বক্তব্য দেন।

শতদলের এই ধরণের উদ্যোগকে তাঁরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেন কারণ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উপর আরোও বেশি কাজ হউক সেটি সবার কাম্য।অনুষ্ঠানের  মূল পরিকল্পনায় ছিলেন   শতদলের প্রতিষ্ঠাতা কবির কিরণ  ও তার সাথে ছিলেন দেবল  গুপ্তা  ,অর্পিতা গুপ্তা , এবিএম সালাউদ্দিন ,শর্মিলা রহমান পিয়া  ,গোফরানুল হক ,ডানা  ইসলাম , সাদেক চৌধুরী , সাবরিনা কবির ছন্দা  , সাবিনা শারমিন নিহার , সাবিনা আহমেদ রুপা , বিষ্ণু গোপ,আজিজ নাঈমী ,আবু তালেব চৌধুরী চান্দু ,হাকিকুল ইসলাম খোকন ,মনিকা রায় , আখতার আহমেদ রাশা ,তুহিন আজাদ রোজি ড. নার্গিস রহমান ।অনুষ্ঠানের মিডিয়া পার্টনার  ছিলেন টাইম টেলিভশন , সাপ্তাহিক  আজকাল ,প্রাইম ২৪ টেলিভশন। সহযোগিতায় ছিলেন চ্যানেল আই , সাপ্তাহিক বাঙালী ,সাপ্তাহিক বাংলা পত্রিকা , সাপ্তাহিক দেশবাংলা ,সাপ্তাহিক জনকণ্ঠ। অনুষ্ঠানে কবির কিরণ  সকল মিডিয়া কর্মীদের , যারা স্পনসর দিয়ে সহযোগিতা করেছেন , অনুষ্ঠানে এসে অনুষ্ঠান কে সার্থক  করেছেন, সাউন্ড সিস্টেম , আলোকসজ্জা , তবলা , গিটার ,কীবোর্ড , অক্টোপ্যাড  তাদের সবাইকে  আন্তরিক ধন্যবাদ জানান। এই অনুষ্ঠানের ম্যাগাজিনের  সহায়তায় ছিলেন গ্রাফিকস ওয়ার্ল্ড।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV