Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে রায়পুর সোসাইটির সংবর্ধনায় হারুনুর রশীদ : দেশের রাজনীতিতে সততা ও স্বচ্ছতার বড় অভাব

অনলাইন ডেস্ক পঠিত: 180 বার

প্রকাশিত: September 26, 2017 | 5:10 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বিশিষ্ট ক্রীড়া সংগঠক, রাজনীতিক, সাবেক এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদকে সম্বর্ধিত করেছে যুক্তরাষ্ট্র প্রবাসী রায়পুরবাসী। এ উপলÿ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা সম্বর্ধিত অতিথিকে দলমতের উর্ধ্বের একজন জনপ্রতিনিধি হিসেবে উলেøখ করে বলেন, ব্যক্তিগত জীবনে হারুনুর রশীদ আওয়ামী লীগ করলেও তিনি একজন সৎ, আদর্শবান মানুষ। তার মতো ব্যক্তি সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকলে এলাকার সার্বিক উন্নয়ন হবেই। তাই আগামী নির্বাচনে তাকে দলীয় মনোনয়ন প্রদানের জন্য কেন্দ্রের প্রতিও দাবী জানানো হয়। জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী বৃহত্তর নোয়াখালীর লÿীপুর জেলার রায়পুর উপজেলার কৃতিসন্তান ও বাংলাদেশের অন্যতম শীর্ষ স্থানীয় ক্রীড়া সংগঠন আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদের সম্মানে রায়পুর সোসাইটি ইউএসএ ইনক এই সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করে। গত ২৩ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় ব্রæকলীনস্থ গ্রীণ হাউজ রেষ্টুরেন্টে মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এস এম আমানত। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মিসেস মঞ্জু হারুন, রায়পুরের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবু তালেব, সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের, বাংলাদেশ সরকারের সহকারী এটর্নী জেনারেল ও বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের মহাসচিব এডভোকেট আব্দুর রকীব মন্টু, বিশিষ্ট ব্যবসায়ী ও লÿীপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক দেলোয়ার হোসেন, বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ’র সভাপতি আব্দুর রব মিয়া ও সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু। খবর ইউএনএ’র।বিশিষ্ট সাংবাদিক ও রায়পুর সোসাইটির অন্যতম উপদেষ্টা শিবলী চৌধুরী কায়েসের প্রাণবন্ত উপস্থাপনায় মঞ্চে উপবিষ্ট থেকে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা যথাক্রমে আলহাজ হুমায়ুন কবীর ও সেলিম ভ‚ইয়া, সিনিয়র সহ সভাপতি আকতার হোসেন ভ‚ইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, কমিউনিটি নেতা বেলাল হোসেন ও মোহাম্মদ আবুল বাসার।
উলেøখ্য, সংগঠনের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ বাংলাদেশ সফরে থাকায় সংগঠনের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দেলু ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করছেন।অনুষ্ঠানের শুরুতে নব গঠিত রায়পুর সোসাইটির কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেয়া হয়। এরপর সংবর্ধিত অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ এবং প্ল্যাক দিয়ে সম্মান জানান সংগঠনের কর্মকর্তারা। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মওলানা মোহাম্মদ ইব্রাহীম এবং বিশেষ দোয়া পরিচালনা করেন আবুল বাসার। স্বাগত বক্তব্য রাখেন সভাপতি এস এম আমানত। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যাপক ইব্রাহীম চৌধুরী রতন ও রায়পুর সোসাইটির দপ্তর সম্পাদক রোকসানা।অনুষ্ঠানে বক্তারা রায়পুর উপজেলার বিভিন্ন সমস্যা বিশেষ করে গ্যাস না থাকা আর রা¯Íা-ঘাটের চরম দূর্ভোগের কথা তুলে ধরে বলেন, প্রকৃত জনপ্রতিনিধির অভাবেই রায়পুর উপজেলা বছরে পর বছর অবহেলিত। তাই আজকের অতিথি হারুনুর রশীদের মতো একজন নেতার দরকার। বক্তারা অতিথিকে একজন সৎ ও আদর্শবান ব্যক্তি হিসেবে উলেøখ করে বলেন, বঙ্গবন্ধু পরিবারের সাথে তার যে সম্পর্ক রয়েছে তাতে তার পÿেই রায়পুরের যথাযথ উন্নয়ন সম্ভব। তিনি চাইলেই অনেক কিছু করতে পারেন।
মুক্তিযোদ্ধা আবু তালেব বলেন, মরহুম রাষ্ট্রপতি মোহাম্মদ উলøাহ রায়পুরের যেমন কৃতি সন্তান, সৎ ও আদর্শবান মানুষ। তেমনি বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ একজন সৎ ব্যক্তির উদাহরণ। প্রসঙ্গত তিনি বলেন, রায়পুরে আমি সহ মাত্র দুইজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা নিয়ে ৬০/৭০ জনের বেশী মুক্তিযোদ্ধার তালিকা হওয়ার কথা নয়। অথচ সেই তালিকা ৪০০’র মতো এবং মুক্তিযোদ্ধার ভুয়া সার্টিফিকেট নিয়ে সুযোগ-সুবিধা আর সরকারী ভাতা নিচ্ছেন। তিনি প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা করার জন্য সরকারের প্রতি দাবী জানান। তিনি রায়পুর সোসাইটির কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সংগঠনে যাতে বিভেদ-বিভক্তির সৃষ্টি না হয় সেদিকে সজাগ থাকতে হবে। সংগঠনকে কল্যাণের কাজ করতে হবে।
আব্দুর রব মিয়া বলেন, হারুনুর রশীদ এমন জায়গাণ আছেন, সেখান থেকেই তিনি অনেক কিছু করার ÿমতা রাখেন। তারপরও তাকে আরো অনেক উপরের আসনে দেখতে চাই। আমরা আপনার পাশে থাকবো।অনুষ্ঠানে হারুনুর রশীদ তার সম্মানে সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য আয়োজকদের আন্তরিক ধন্যবাদ এবং বক্তাদের সাথে একমত পোষণ করে বলেন, আসলেই রায়পুর অবহেলিত। বিশেষ করে রা¯Íা-ঘাটের অবস্থা শুধু খারাপই নয়, বছরের পর বছর এসব রা¯Íার কোন সংস্কার এবং মেরামতও হচ্ছে না। তিনি বলেন, গত ঈদের সময় রায়পুর গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। যা বিশ্বাস করতে পারিনি।
তিনি বলেন, দল-মতের উর্ধ্বে আমাদের বড় পরিচয় ‘আমরা রায়পুরবাসী’। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে, ঐক্যবদ্ধভাবে কাজ করলে অবশ্যই রায়পুরের উন্নয়ন সম্ভব। তবে এজন্য ÿমতা দরকার। তিনি বলেন, এলাকার উন্নয়নের জন্য স্থানীয় সংসদ সদস্য (এমপি)’র ভূমিকা আর দায়িত্ব-কর্তব্য অনেক। অথচ যিনি রায়পুরের ÿমতায় আছেন, এলাকার সাথে তার সম্পর্ক নেই, উন্নয়নে তার প্রতিনিধিত্ব নেই। ‘দেশের রাজনীতিতে সততা ও স্বচ্ছতার অভাব’। তিনি বলেন, সরকারের নিয়ম-নীতি মোতাবেক প্রধানমন্ত্রী চাইলেও স্থানীয় এমপির ‘ডিও লেটার’ ছাড়া কোন প্রকল্প পাশ হওয়ার সুযোগ নেই। তিনি বলেন, যিনি রায়পুরের জন্য কাজ করতে পারবেন, রায়পুরের উন্নয়ন সাধারণ করবেন আগামী নির্বাচনে তাকেই ভোট দিয়ে বিজয়ী করার জন্য প্রবাসী রায়পুরবাসীদের সহযোগিতা কামনা করেন।শেষে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী জুটি প্রমি-তাজ। বিপুল সংখ্যক প্রবাসী রায়পুরবাসী সপরিবারে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান আয়োজনের সার্বিক সহযোগিতায় কোষাধ্যÿ গিয়াস উদ্দিন রুবেল ভাট।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV