নিউইয়র্কে রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের অভিষেক
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে চাঁদপুরবাসীদের সংগঠন-রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত ৯ মার্চ রাতে উডসাইডে গুলশান ট্যারেস মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি বাবুল চৌধুরী। দ্বিতীয় পর্বে ছিল শুভেচ্ছা বক্তব্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নতুন কমিটির সভাপতি মামুন মিয়াজী। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মু: ফখরুল ইসলাম মাসুম।
শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের বিদায়ী সভাপতি বাবুল চৌধুরী বলেন, আমার ওপর অর্পিত দায়িত্ব আমি পালন করার চেষ্টা করেছি। পুরোপুরি পারিনি। তবে সকলে যেভাবে সহযোগিতা করেছেন, তা আমাকে অনুপ্রাণিত করেছে।
সভাপতির ভাষণে মামুন মিয়াজী বলেছেন, আমরা রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সদস্যরা একটি পরিবারের মত। আমাদের মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতি বজায় থাকে। আমরা সাংগঠনিক কলহে লিপ্ত হই না। এমন একটি সংগঠনের নেতৃত্ব দিতে পেরে আমি গর্বিত।
অনুষ্ঠানে বিদায়ী সভাপতি বাবুল চৌধুরীকে সফল সাংগঠক হিসাবে একটি ক্রেষ্ট উপহার দেন নতুন কমিটির সভাপতি মামুন মিয়াজী। এ ছাড়া আরো কয়েকজন কর্মকর্তা ও উপদেষ্টাদের হাতে ক্রেষ্ট তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা চাঁদপুরের সন্তান বাংলাদেশের আইজপি এবং ভারতের ত্রিপুরা রাজ্যের মূখ্যমন্ত্রী হওয়ায় তাঁদের অভিনন্দন জানান।
নতুন কমটির কর্মকর্তারা হলেন সভাপতি মো: মামুন মিয়াজী, সিনিয়র সহ-সভাপতি মো মনিরুল ইসলাম, সহ-সভাপতি মো: সাইফুল ইসলাম, মো: আকতার হোসেন, মো: লুৎফুর রহমান চুন্নু, মোঃ কবির ও বিপ্নব সাহা, সাধারণ সম্পাদক মুঃ ফখরুল ইসলাম মাসুম, সহ-সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সোহেল, মোঃ মাহাবুবুর রহমান, মোবারক হোসাইন ও মোঃ মিজানুর রহমান, কোষাধ্যক্ষ নূরে আলম মনির, সহ-কোষাধ্যক্ষ মোঃ আবু সাদেক, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম আজম রকি, প্রচার সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক শাহ আলম, সাংস্কৃতিক সম্পাদক নুরুল ইসলাম মিলন, মহিলা সম্পাদকা ফাতেমা আক্তার, ক্রীড়া সম্পাদক নুরুল আমীন, আন্তর্জাতিক সম্পাদক সোহেল গাজী, সাহিত্য সম্পাদক নুরুল আলম মজুমদার, দপ্তর সম্পাদক আব্দুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ কবির হোসেন মুন্সি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোরশেদ আহমেদ এবং নির্বাহী সদস্যরা হলেন বাবুল চৌধুরী, মাহমুদা আহমেদ, আব্দুস সামাদ টিটু, নূর মোহাম্মদ, সাকিল মিয়া, ফারুক হোসেন পলাশ, মোঃ সাইফুল ইসলাম লিটন, নুবায়রা ইবনাত, ফারুক আহমেদ, এ.বি. সিদ্দিক পাটোয়ারি, ফিরোজ আহমেদ, ফরহাদ হোসেন, মোফাজ্জল হোসেন রিয়াদ, মোস্তাক আহমেদ, খোরশেদ আলম, শাহানারা কবির, গিয়াস মাতব্বর, সোলেয়মান কবির লিটন, মামুন মজুমদার, ফয়সাল পাটোয়ারী, বেলায়েত হোসেন সোহাগ, ফরহাদ প্রধান ও আবু তাহের।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!