Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে রেমিট্যান্স হাউজ খুলবে রূপালী ব্যাংক

অনলাইন ডেস্ক পঠিত: 139 বার

প্রকাশিত: October 3, 2017 | 6:12 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে রেমিট্যান্স হাউজ খুলবে রূপালী ব্যাংক। এই লক্ষে ব্যাংকের চেয়ারম্যানসহ কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তারা বাংলাদেশি বিভিন্ন রেমিট্যান্স হাউজও পরিদর্শন করবেন। এছাড়াও প্রবাসীদের বাংলাদেশে এপার্টমেন্ট ক্রয় ও নিজ জমিতে বাসভবন তোলার জন্যে ঋণ দেয়ার চিন্তা-ভাবনা করছেন।
আমেরিকান বাংলাদেশি চেম্বার (এবিসিসিআই) সূত্র এ তথ্য জানিয়েছে। এবিসিসিআই আগামী ৬ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ব্যালেজিনো পার্টি হলে আয়োজন করেছে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণে প্রবাসীদের সমস্যা এবং উত্তরণ বিষয়ে ‘অর্থ প্রেরণে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারের। উক্ত সেমিনারে যুক্তরাষ্ট্র সফররত রূপালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এলজিআরডি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মঞ্জুর হোসেন প্রধান অতিথি এবং রূপালী ব্যাংক লিমিডেটের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আতাউর রহমান প্রধান বিশেষ অতিথি হিসেবে থাকবেন।
এবিসিসিআই’র নির্বাহী প্রেসিডেন্ট হাসানুজ্জামান হাসান জানান, জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি প্রবাসীদের রেমিট্যান্স। বর্তমানে বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত রেমিট্যান্স। প্রবাসীদের পাঠানো অর্থের উপর ভর করে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ এখন ২৯ বিলিয়ন বা ২ হাজার ৯০০ কোটি ডলার ছাড়িয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের মানচিত্রে অতি ক্ষুদ্র একটি দেশ হলেও তার অর্থনীতির গতিপ্রবাহ দিন দিন বিশ্বকে বিস্মিত করছে। আর এ কারণেই রেমিট্যান্স প্রেরণে প্রবাসীদের সমস্যা এবং উত্তরণ বিষয়ে ‘অর্থ প্রেরণে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ