Saturday, 31 October 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে রিয়েল এস্টেট ব্যবসায়ী জাকির খানের মৃত্যুতে ব্রঙ্কস কমিউনিটি বোর্ড এক এর শোক জ্ঞাপন

অনলাইন ডেস্ক পঠিত: 39 বার

প্রকাশিত: March 10, 2017 | 8:33 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির সুপরিচিত মুখ, বিশিষ্ট রিয়েল এষ্টেট ব্যবসায়ী জাকির খানের অকাল ও আকস্মিক মৃত্যুতে ব্রঙ্কস কমিউনিটি বোর্ড এক এর পক্ষ থেকে শোক জ্ঞাপন করা হয়েছে।
বোর্ড সূত্র জানায়, ব্রঙ্কস কমিউনিটি বোর্ড এর নিয়মিত সভায় বোর্ডের অন্যতম মেম্বার শাহজাহান শেখের প্রস্তাবনায় শোক প্রস্তাবটি পাস হয়। বোর্ড এর পক্ষ থেকে গত ২ মার্চ পরিবারের কাছে প্রেরিত এক চিঠিতে মরহুম জাকির খানের স্ত্রী, সন্তান ও পরিবার পরিজনের এই অপূরনীয় ক্ষতিতে সর্বশক্তিমানের সাহায্য ও সহযোগিতা কামনা করা হয়।
উল্লেখ্য, নিউইয়র্কে ব্র্রঙ্কসের থ্রগসনেক এলাকায় নিজ বাসার সামনে গত ২২ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় বাড়ীর মালিকের ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হন বাংলাদেশি ব্যবসায়ী কমিউনিটির অতি পরিচিত মুখ জাকির খান (৪৪)। জাকির খানের বাড়ির মালিক মিসরীয় বংশোদ্ভূত তাহার মাহরান (৫১) কে পুলিশ ওই রাতেই গ্রেপ্তার করে। তিনি এখন কারাগারে রয়েছেন। বাড়িওয়ালার তাহার বিরুদ্ধে ইতোমধ্যে সেকেন্ড ডিগ্রি মার্ডারের অভিযোগ গঠন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র মতে, বাড়ী ভাড়া নিয়ে বছর খানেক ধরে বাড়ির মালিকের সঙ্গে জাকির খানের বিরোধ চলে আসছিল। বিষয়টি পুলিশ এবং আদালত পর্যন্ত গড়ায়।
বাংলাদেশি কমিউনিটির নের্তৃবৃন্দ এ হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ