Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে লেখক রীনা রায়হানের প্রথম বই “নিসর্গে ভালোবাসার খেলা”র মোড়ক উন্মোচন 

অনলাইন ডেস্ক পঠিত: 134 বার

প্রকাশিত: November 3, 2017 | 12:38 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : লেখক রীনা রায়হানের প্রথম গল্প ্গ্রন্থ “নিসর্গে ভালোবাসার খেলা’র” মোড়ক উন্মোচন করা হয় গেলো ২৭শে অক্টোবর শুক্রবার সন্ধ্যায়। ব্রুলীনের  চার্চ ম্যাকডোনাল্ড এর “নীরব সংকেত” মিলনায়তনে এই অনুস্ঠানের আয়োজন করা হয়।বাংলাদেশ টেলিভিশনের সাবেক কর্মকর্তা ও টিভি ব্যক্তিত্ব বেলাল বেগ বইটির মোড়ক উন্মোচন করেন। এ উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে তিনি রীনা রায়হানের গল্প কথায় মুন্সীয়ানার প্রশংসা করেন। উল্লেখ্য যে এই প্রথম একটি গল্প গ্রন্থ প্রকাশিত হলেও রীনা রায়হান বহু বছর ধরে নিয়মিত গল্প লিখে আসছেন। তাঁর লেখা সাপ্তাহিক ঠিকানা সহ বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়ে থাকে। বেলাল বেগ তাঁর বক্তব্যে আশা প্রকাশ করেন মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও স্বাধীনতা যুদ্ধের উজ্জ্বল স্বাক্ষর হিসেবে রীনা রায়হানের ছোট গল্প ও রম্য রচনার সংকলন ‘ নিসর্গে ভালোবাসার খেলা’ দর্শকপ্রিয়তা লাভ করবে।   অত্যন্ত দৃষ্টিনন্দন প্রচ্ছদকরেছেন রোকেয়া রহমান বীনা। শাহিন প্রকাশের আফজালুল বাসার বাবলু প্রকাশিত এই গ্রন্থ উৎসর্গ করা হয়েছে লেখকের প্রয়াত মাকে। বইটির প্রথম ফ্ল্যাপে রয়েছে লেখকের রচনারীতি বিষয়ে সুচিন্তিত অভিমত এবং শেষ ফ্ল্যাপে স্থান পেয়েছে লেখক পরিচিতি। সমগ্র অনুষ্ঠানের উপস্হাপনা ও পরিচালনায় ছিলেন বিখ্যাত অভনেত্রী লুৎফুন্নাহার লতা। অনুষ্ঠান উপস্হাপন পর্বে লতা বইটি থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক বাস্তব কথকতায় সমৃদ্ধ একটি গল্প পড়ে শোনান। অনাড়ম্বর এই অনুষ্টানে প্রখ্যাত সাংবাদিক জগলুল আলম, সংগীত শিল্পী রীনা আহমদ এবং লেখক রীনা রায়হানের স্বামী ও ইত্তেফাকের একসময়কার বিশিষ্ট সাংবাদিক সৈয়দ রায়হান উল্লাহসহ নিউইয়র্কে বসবাসরত লেখকের সাবেক সহপাঠি এবং বন্ধুদের একটি বড় অংশ উপস্হিত ছিলেন অনুষ্টানটির সার্বিক আয়োজনে ছিলেন বিশিস্ট ব্যবসায়ী মইনুল আলম বাপ্পি। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV