নিউইয়র্কে শব্দগুচ্ছ কবিতা উৎসব ও বইমেলা অনুষ্ঠিত
নিউইয়র্ক : নিউইয়র্কে ২৩ জুলাই শনিবার হয়ে গেলো শব্দগুচ্ছ কবিতা উৎসব ও বইমেলা। শব্দগুচ্ছ কবিতা পত্রিকার ১৮ বছরপূর্তি উপলক্ষে এই আন্তর্জাতিক কবিতা উৎসবের আয়োজন করা হয় জ্যাকসন হাইটস-এর বাংলাদেশ প্লাজায়। কবিতা পাঠ, কাব্যালোচনা, কবিতা আবৃত্তি, বাংলা কবিতার ইংরেজী অনুবাদ, ও সঙ্গীত ইত্যাদি দিয়ে সাজানো হয় এই উৎসব। বিশেষ ভাবে স্মরণ করা হয় সদ্য প্রয়াত কবি রফিক আজাদ, মার্কেজের উপন্যাস ‘ওয়ান হানড্রেড ইয়ারস অব সলিচিউড’-এর বিশ্বখ্যাত অনুবদাক গ্রেগোরী রাবাসা ও শব্দগুচ্ছর লন্ডন প্রতিনিধি, সম্প্রতি সিলেটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত কবি-অনুবাদক নজরুল ইসলাম নাজকে। অংশগ্রহণ করেন জ্যোতির্ময় দত্ত, স্ট্যানলি এইচ বারকান, জ্যোতিপ্রকাশ দত্ত, মীনাক্ষী দত্ত, পূরবী বসু, বেলাল বেগ, জোয়ান ডিগবে, জন ডিগবে, দিলারা হাফিজ, ধনঞ্জয় সাহা, নাজনীন সীমন, ওবায়দুল্লাহ মামুন, শামীম আল আমিন, জোলি কর, তাহমিনা শহীদ, কাজী আতিক, রওশন হাসান, অব্যয় আজাদ প্রমুখ কবি সাহিত্যিক শিল্পী ও সংবাদিকবৃন্দ। তাছাড়া রফিক আজাদকে নিয়ে ক্যারোলিন রাইটস-এর পাঠানো নিবন্ধ পড়ে শোনান কবিপুত্র অভিন্ন আজাদ। পরিচয় করিয়ে দেয়া হয় শব্দগুচ্ছ ১৮ বর্ষপূর্তি সংখ্যার প্রচ্ছদ শিল্পী এরেক ভিলানোলাকে। বইমেলায় অংশগ্রহণ করে অন্যপ্রকাশ, শব্দগুচ্ছ প্রেস, বাংলা বইঘর, ক্রস-কালচারাল কমিউনিকেশন্স, ফেরাল প্রেস, ও প্রিতম প্রকাশন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিলো সাপ্তাহিক বাঙালী ও টিবিএন২৪ টেলিভিশন। বিকাল চারটা থেকে রাত দশটা পর্যন্ত চলে এই অনুষ্ঠান। উপস্থাপনায় ছিলেন শব্দগুচ্ছ সম্পাদক হাসানআল আব্দুল্লাহ।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests