Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে শাপলা ওয়েলফেয়ারের বার্ষিক সাধারণ সভা

অনলাইন ডেস্ক পঠিত: 123 বার

প্রকাশিত: January 14, 2017 | 6:45 AM

নিউইয়র্ক : জ্যাকসন হাইটস্ এর টক অব দ্য টাউন রেষ্টুরেন্টের মিলনায়তনে গত ২৫ ডিসেম্বর রবিবার সভাপতি আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় শুরুতে পবিত্র কুরআন তেলোয়াত, গীতা ও বাইবেল পাঠ করা হয়। শব্দ নিউজ
এই প্রথম সংগঠনের নামে “শাপলার” ২০১৭ সালের জন্য ক্যালেন্ডার প্রনয়ন করা হয়। সৌজন্যে ছিলেন রাজিব আহমেদ। ক্যালেন্ডার স্পন্সর করার জন্য সংগঠনের পক্ষে সভাপতি তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং রাজিব আহমেদ সদস্যদের উদেশ্যে বক্তব্য রাখেন ও শাপলার ভূয়সী প্রশংসা করেন। তার পর পর শুরু হয় কার্যকরী পরিষদের বার্ষিক প্রতিবেদন ২০১৬ এতে উল্লেখ করা হয় ২০১৬-১৭ সালে কার্যকরী পরিষদের উদ্যোমী কর্মকান্ডে “শাপলার” পতাকা ভ্রাতৃত্ববোধ ও পারিবারিক সুসম্প্রীতি বন্ধনে গর্জে উঠুক এই কামনা করা হয়। বাংলাদেশের স্বাধীনতার পতাকা হাতে নেওয়ার জন্য যে সমস্ত বীর সন্তানেরা শহীদ হয়েছেন, তাদের রুহে মাগফেরাত কামনা করা হয়।
২০১৬ সালে সংগঠনের কর্মকান্ডগুলি ছিল ১.কার্যকরী পরিষদের মাসিক সভা, ২. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ৩. মহান স্বাধীনতা দিবস, ৪. কার্যকরী পরিষদের অভিষেক, ৫. আন্তঃকক্ষ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, ৬. দোয়া মাহফিল ও ইফতার, ৭. বার্ষিক বনভোজন। সারা বছরের কর্মকান্ডগুলি পরিচালনা করার জন্য সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে কার্যকরী পরিষদের মাধ্যমে উদ্যোগ গ্রহণ করার হয়। অনুষ্ঠানগুলোতে যে সমস্ত প্রতিষ্ঠান অথবা ব্যক্তিবর্গ বিজ্ঞাপন, পরামর্শ, অর্থ দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করেছেন তথা কার্যকরী পরিষদের যাহারা নিঃস্বার্থ অবদানের প্রতিশ্রুতিতে অনুষ্ঠানগুলোকে সফল করার জন্য নিরলস ভাবে কাজ করেছেন সকলকে অন্তরের অন্তস্থল হতে সংগঠনের পক্ষ থেকে সভাপতি আব্দুল মজিদ ধন্যবাদ জানান।
প্রতিবেদনে আরো উল্লেখ করা হয় সততা, একতা, শৃংখলা, কল্যাণ, কর্তব্যনিষ্ঠা, সমাজসেবা, সহযোগিতা, পারস্পরিক সুসম্পর্ক ও পারিবারিক সম্পর্ক উন্নয়ন এ সমস্ত মূলনীতির উপর গুরুত্ব আরোপ করে প্রতিষ্ঠাতা সদস্যগণ সম্পূর্ণ রূপে নতুন আঙ্গিকে সংগঠনের জন্য সংবিধান প্রনয়ন করেন এবং কার্যকরী পরিষদের অনুমোদন সাপেক্ষে সদস্যদের নাম, ঠিকানা, ফোন নম্বর, কার্যকরী পরিষদ, উপদেষ্টা পরিষদের নাম সহ এবং আমাদের ট্যাক্সি পেশার কিছু ইনফরমেশন সহ ২০ পৃষ্ঠার ডাইরেক্টরী তৈরী করা হয়। এছাড়াও সদস্য নং ১৩৭ কামরুল তালুকদার ও সংগীত শিল্পী কাজল কে আর্থিক অনুদান দেওয়া হয়।
অডিট কমিশনার নিয়াজ মিয়া সারা বৎসরের আয়-ব্যয়ের অডিট সভায় উপস্থিত সদস্যদের সম্মুখ্যে তুলে ধরেন। ১ ডলার দিয়ে সংগঠনের যাত্রা শুরু করার পর সার বৎসর অভিষেক ও বার্ষিক বনভোজনের খরচ বাদে অন্যান্য খরচ করেন ৭১০১.০০ ডলার। তারপরও সংগঠনের ২০১৬, ২৪ ডিসেম্বর পর্যন্ত আয় দেখান ৫৪০৮.০০ ডলার। অডিট কমিটি কার্যকরী পরিষদকে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন বড় অংকের অর্থ আয় করার জন্য। অডিট রিপোর্ট সকল সদস্যদেরকে ও উপস্থিত সাংবাদিকগণকে বিতরণ করা হয়। সাধারণ সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা সেলিম ইব্রাহিম, তিনি বলেন আমি বহু সংগঠনের সাথে জড়িত আছি কিন্তু বছর শেষে সাধারণ সভায় এভাবে সারা বছরের বিবরণ উল্লেখ করা হয়, তা প্রথম দেখলাম। শাপলা একটি মডেল সংগঠন হিসেবে প্রবাসে পরিচিত হবে। আরো বক্তব্য রাখেন উপদেষ্টা নাজমুল হাসান তুষার, নিয়াজ মিয়া, মোঃ আই রহমান, কার্যনির্বাহী সদস্য গোলাম মোয়াজ্জম, আবিদুর রহমান, লিটন সেন, সর্দার এ জামান, এম হক সুমন সহ আরো অনেকে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV