নিউইয়র্কে শাহজালাল দারুসসুন্নাহ জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের সামার সমাপনী, পুরস্কার বিতরণ (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে শাহজালাল দারুসসুন্নাহ জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের সামার সমাপনী প্রোগ্রাম ও পুরস্কার বিতরণ গত ২৭ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় উৎসবমুখর পরিবেশে সামার প্রোগ্রামে অংশগ্রহনকারী শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
শাহজালাল দারুসসুন্নাহ জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের সভাপতি হাফিজ ইবাদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. আব্দুল ওয়াকিলের পরিচালনায় এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেটের সিংগেরকাচ আলীয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা এ কে এম আবদুন নুর, সিলেটের মিয়ার বাজার আলীম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মুক্তাদির, বিশিষ্ট সমাজ কর্মী আলমাস আলী, শাহজালাল দারুসসুন্নাহ জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের উপদেষ্টা রেহানুজ্জামান রেহান প্রমুখ।
অনুষ্ঠানে মসজিদের উইকেন্ড প্রোগ্রামের ছাত্র-শিক্ষক, অভিভাবক সহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
এসময় ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য দেন শিক্ষক ও কমিটি নের্তৃবৃন্দ। বিশেষ দোয়া ও তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes