Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে শিবলি-ইভার চিকিৎসা নিয়ে মতবিনিময় সভা : ফান্ড রেইজিংয়ের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক পঠিত: 133 বার

প্রকাশিত: March 11, 2018 | 4:59 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বাংলা টিভি নিউইয়র্কের মহাপরিচালক কমিউনিটির পরিচিত মুখ মীর ই ওয়াজিদ শিবলি এবং তার স্ত্রী শারমীন রেজা ইভার চিকিৎসা নিয়ে গত ৪ মার্চ দুপুরে জ্যামাইকার স্টার কাবাব পার্টি সেন্টারে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। তাদের বন্ধু এবং সুহৃদগণ এ মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করেন। আবীর আলমগীরের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ কবির, জহির মাহমুদ, আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাংবাদিক মিজানুর রহমান, নিহার সিদ্দিকী, প্রদীপ সাহা, লুৎফর রহমান, শিল্পী শাহ মাহবুব, হাসান জিলানী, সাদী মিন্টু, গোপন সাহা, জে মোল্ল¬া সানি, আমজাদ হোসেন, হাজী আব্দুর রহমান, মোহাম্মদ বশির, কবি মিশুক সেলিম, সাজ্জাদ হোসাইন, মাসুদ হাসান, ডা. সাকি, তৈয়বুর রহমান হারুন, মোহাম্মদ উজ্জ্বল, নিসার জামিল সুড্ডু, রুনি, আদিবা জহির, মোর্শেদ আলম প্রমুখ।
মতবিনিময় সভায় শিবলির চিকিৎসা নিয়ে আলোচনা হয়। সভায় সবার মতামতের ভিত্তিতে অচিরেই একটি ফান্ড রেইজিংয়ের আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ব্যাংক একাউন্ট খোলার জন্য একটি কমিটি করা হয় এবং চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেয়ার জন্যও একটি কমিটি করা হয়। সভায় উপস্থিত অনেকেই আর্থিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসেন।
উল্লে¬খ্য, মীর ই ওয়াজিদ শিবলীর কিডনিজনিত সমস্যার আগেই স্ত্রী শারমীন রেজা ইভা ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV