নিউইয়র্কে শিল্পী জাভেদ ইকবালের মনোজ্ঞ সংগীত সন্ধ্যা
নিউইয়র্কঃ বিশিষ্ট কণ্ঠশিল্পী জাভেদ ইকবাল নিউইয়র্কের সংগীত প্রেমীদের একটি চমৎকার সংগীতময় সন্ধ্যা উপহার দিয়েছেন। গেলো ২৬ নভেম্বর জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে সমবেত হল ভর্তি সমবেত শ্রোতা দর্শককে গভীর রাত পর্যন্ত তিনি মনে রঙ লাগিয়েছেন। নিজের লেখা এবং সুরের গান ছাড়াও হারানো দিনের বিভিন্ন পর্যায়ের গান পরিবেশন করেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে শিল্পী জাভেদ ইকবালকে উপস্থাপন করেন বিশিষ্ট অভিনেত্রী লুতফুন নাহার লতা। গানের শুরুতে তাঁকে ফুল দিয়ে ভালোবাসা জানান স্থপতি ইকবাল হোসেন, লেখক মনিজা রহমান, জাকির খান ও মাক্সুদা আহমেদ। জাভেদ ইকবালের এই একক সংগীত অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে বিশেষ ভুমিকা পালন করেন বিশিষ্ট সংস্কৃতিসেবী ও রিলেটর জাকির খান। তিনি এই অনুষ্ঠানের প্রধান স্পন্সরও ছিলেন। বিরতিতে সংক্ষিপ্ত বক্তব্যে জাকির খান এই গুনী শিল্পীর অনুষ্ঠানের সাথে জড়িত থাকতে পেরে আনন্দ প্রকাশ করেন। তাঁর উৎসাহ এবং মাক্সুদা আহমেদের সহযোগিতায় জাভেদ ইকবালের ২টি গানের অনেকগুলো কপি দর্শক শ্রোতারা সম্মানির বিনিময়ে গ্রহন করেন। জাভেদ ইকবালের এই মনোজ্ঞ সংগীত সন্ধ্যাকে প্রানবন্ত করেছে পার্থ গুপ্তের কী বোর্ড , পিনাক পানী গোস্বামীর তবলা, শহীদ উদ্দিনের মন্দিরা, শানুর গীটার এবং নিবিড়ের অসাধারন সউন্ড সিস্টেম।
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ