নিউইয়র্কে শিল্পী শাহীন খানের পুরনো দিনের গানে মুগ্ধ প্রবাসীরা
নিউইয়র্ক : প্রিয় শিল্পী শাহীন খানের পুরনো দিনের গানে মুগ্ধ হলেন নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশী সঙ্গীতপ্রেমীরা। শিল্পকলা একাডেমী নিউইয়র্ক গত ২৩ মে সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে শিল্পী শাহীন খানের একক গানের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমীর সভাপতি মনিকা রায়। শিবলী সাদিকের উপস্থাপনায় অনুষ্ঠানে আরো শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিউনিটি অ্যাক্টিভিষ্ট অ্যাডভোকেট এন মজুমদার, আব্দুর রহীম হওলাদার, মোহাম্মদ আলী, আহসান হাবীব ও সাংবাদিক ড. অখিল পোদ্দার। অনুষ্ঠানে শিল্পীর হাতে ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ সোসাইটির স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক আহসান হাবীব। এছাড়াও একুশে টিভির বিশেষ প্রতিনিধি অখিল পোদ্দারকে বিশেষ উপহার তুলে দেন অ্যাডভোকেট এন মজুমদার। অনুষ্ঠানে শিল্পী একে একে দুই বাংলার প্রায় দুই ডজন গান পরিবেশন করেন। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক প্রবাসী পিনপতন নিরবতায় অনুষ্ঠানটি উপভোগ করেন। ইউএনএ
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ