নিউইয়র্কে শ্রীকৃষ্ণ ভক্ত সংঘের বার্ষিক সাধারন সভায় নতুন কমিটি গঠিত : দায়িত্ব হস্তান্তরে ব্যর্থতা, আর্থিক-সাংগঠনিক অনিয়ম, ধর্মের প্রতি কটাক্ষসহ নানা অভিযোগ
নিউইয়র্ক : শ্রীকৃষ্ণ ভক্ত সংঘের বার্ষিক সাধারন সভা গত ২৭শে জানুয়ারি শুক্রবার নিউইয়র্কের উডসাইডে অবস্থিত শ্রী শ্রী সত্যনারায়ন মন্দিরে অনুষ্ঠিত হয়। সাধারন সভায় নতুন কমিটি গঠিত হয়। সন্ধ্যা ৮ ঘটিকায় উল্লেখযোগ্য সংখ্যক সদস্যদের উপস্থিতিতে এই সভা শুরু হয়। প্রথমে প্রার্থনা, শ্রীমদ্ভাগবতগীতাধ্যান ও হরিনাম কীর্তন আস্বাদন করেন শ্রীকৃষ্ণ ভক্ত সংঘের সাবেক চেয়ারম্যান ও প্রেসিডেন্ট শ্রী নীলকমল ভৌমিক। অতঃপর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘের সাবেক সাধারন সম্পাদক ও পরিচালনা পরিষদের অন্যতম ডাইরেক্টর শ্রী অনুকুল অধিকারীর সভাপতিত্বে এবং সাবেক ডাইরেক্টর শ্রী নন্দন ভৌমিকের পরিচালনায় বার্ষিক সাধারন সভার মূল পর্ব শুরু করা হয়। সদস্যরা সংগঠনের সার্বিক অবস্থার উপর বক্তব্য রাখেন এবং নানাবিধ বিষয়াবলী নিয়ে পর্যালোচনা করেন। সভায় বিগত কমিটির মেয়াদ প্রায় দুই বছর উত্তীর্ণ হলেও বার্ষিক সাধারন সভা ডেকে দায়িত্ব হস্তান্তরে ব্যর্থতা ও অবহেলা এবং সাংগঠনিক অনিয়ম ও সাংবিধানিক বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগ তোলা হয় এবং ক্ষোভ প্রকাশ করা হয়। গত ৩ বছরে বোর্ড অফ ডিরেক্টর্সদের কোন সভা আহবান না করা এবং সাংগঠনিক নেতৃত্ব এবং কার্যক্রমে জবাবদিহিতা না থাকা, আর্থিক কর্মকাণ্ডে ব্যাপক অনিয়ম ও অস্বচ্ছতা, সংগঠনের বার্ষিক প্রকাশনা সত্যম এ আপত্তিকর ও কুরুচিপূর্ণ লেখা ছাপিয়ে সনাতন ধর্মের প্রতি কটাক্ষ সহ নানা বিষয়ের উপর ব্যাপক আলোচনা করা হয়। অতঃপর সর্ব সম্মতিক্রমে দীর্ঘদিন মেয়াদ উত্তীর্ণ বিগত কমিটি বিলুপ্ত করা হয় এবং নতুন কমিটি নির্বাচনের প্রক্রিয়া গ্রহন করা হয়। এই পর্যায়ে উপস্থিত সকল সদস্যের সম্মতিক্রমে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদগুলিতে নিন্মলিখিত সেবকদের অনুমোদন দেওয়া হয়- চেয়ারম্যান শ্রী গনেশ সাহা, প্রেসিডেন্ট শ্রী অনুকুল অধিকারী, ভাইস প্রেসিডেন্ট শ্রী গৌতম সাহা, জেনারেল সেক্রেটারি শ্রী প্রদীপ সেন ও ট্রেজারার শ্রী নন্দন ভৌমিক। উপরোক্ত সেবকদেরকে আলোচনার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই সংগঠনের অন্যান্য পদে সেবকদের নিয়োগ প্রদান সাপেক্ষে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের অনুমোদন দেওয়া হয়। নব নির্বাচিত কমিটির প্রেসিডেন্ট শ্রী অনুকুল অধিকারী তার বক্তব্যে সংগঠনকে সাংবিধানিক ধারায় ফিরিয়ে আনতে এবং ইহার কার্যক্রম সুষ্ঠ ভাবে পরিচালনার লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতার আহবান জানান। একই সাথে তিনি শ্রীমদভাগবত গীতা চর্চা ও প্রচারের মাধ্যমে শ্রীকৃষ্ণ ভক্ত সংঘে ধর্মীয় ভাব গাম্ভীর্য পুনরদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেন। সংগঠনে সততা, অর্থনৈতিক স্বচ্ছতা এবং সিদ্ধান্তগ্রহন ও কার্যক্রমের জবাবদিহিতা ফিরিয়ে আনার ব্যাপারে এবং নিউইয়র্কের সনাতনী সমাজের উন্নয়নে ভক্তদের সহযোগিতা এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা প্রার্থনা করে বার্ষিক সাধারন সভার সমাপ্তি ঘোষণা করেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!