Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ ইউএসএ ইনক’র ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য একটি স্বার্থান্বেসী মহল অপচেষ্টা চালাচ্ছে

অনলাইন ডেস্ক পঠিত: 64 বার

প্রকাশিত: February 8, 2017 | 9:02 PM

নিউইয়র্ক : নিউইয়র্কে শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ ইউএসএ ইনক’র ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য একটি স্বার্থান্বেসী মহল অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন শ্রীকৃষ্ণ ভক্ত সংঘের পরিচালনা কমিটির চেয়ারম্যান ডাঃ প্রভাত দাস, কার্যকরী কমিটির প্রেসিডেন্ট সুভাস সাহা এবং জেনারেল সেক্রেটারী প্রদীপ কুন্ডু।
শ্রীকৃষ্ণ ভক্ত সংঘের পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই কর্মকর্তারা জানান, নিউইয়র্কে শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ ইউএসএ ইনক গত ২৮ জানুয়ারী শনিবার পূর্বনির্ধারিত সাধারণ সভায় সংগঠনের পরিচালনা পরিষদ এবং কার্যকরী পরিষদের দুই বছর মেয়াদী অর্থাৎ ২০১৭-২০১৮ কার্যকালের জন্য একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে। কিস্তু অত্যন্ত দুঃখের বিষয় শ্রীকৃষ্ণ ভক্ত সংঘের কতিপয় সদস্য নিজেদের স্বার্থসিদ্ধির জন্য নির্ধারিত সাধারণ সভার একদিন পূর্বে অর্থাৎ গত ২৭ জানুয়ারী শুক্রবার অসাংবিধানিকভাবে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে। তারা নানা ধরনের মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং আপত্তিকর তথ্যসহ স্থানীয় পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ করে কমিনিউটির জনমনে এক বিভ্রান্তি সৃষ্টি করেছে। তাদের সেই অপপ্রচারে শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ সকলের সহযোগিতায় গত ১৭ বছর ধরে গীতার শিক্ষা প্রচার ও প্রসারের যে কর্মকান্ড চালিয়ে আসছিল, তা এখন এক হুমকির সম্মুখীন হয়েছে। তাদের উদ্দোশ্য প্রণোদিত প্রতিবেদনে সংগঠনের সাধারণ সদস্যগণ অত্যন্ত মর্মাহত হয়ে স্বার্থান্বেসী মহলের মুখোস উন্মোচন এবং তাদের মিথ্যা প্রতিবেদনের প্রতিবাদ প্রকাশ করার জন্য বর্তমান নবনির্বাচিত কমিটির নিকট জোড় দাবি জানান।
ওই কর্মকর্তারা বলেন, এহেন পরিস্থিতিতে সদস্য ও কমিনিউটির সংশ্লিষ্ট জনগণের অনুরোধে আমরা সত্যনিষ্ঠ তথ্য প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি। এই মূহূর্তে মিডিয়ার মাধ্যমে স্বার্থান্বেসী মহলের মুখোস উন্মোচন করতে চাই না তবে জানতে আগ্রহী ভাইবোনগণ আমাদের সাথে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন।
ওই কর্মকর্তারা বলেন, আমরা স্বার্থান্বেসী মহলের অসাংবিধানিক কমিটির ও তাদের অশোভন মন্তব্য সমূহের তীব্র নিন্দা জানাচ্ছি। তাদেরকে শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ ইউএসএ ইনক এর নাম ব্যবহার না করার জন্য অনুরোধ করা হচ্ছে। এই ধরনের প্রহসনমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজাগ থাকার জন্য শ্রীকৃষ্ণ ভক্ত সংঘের পরিচালনা কমিটির চেয়ারম্যান ডাঃ প্রভাত দাস, কার্যকরী কমিটির প্রেসিডেন্ট সুভাস সাহা এবং জেনারেল সেক্রেটারী প্রদীপ কুন্ডু প্রবাসের সংশ্লিষ্ট সকলের নিকট আকুল আবেদন জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV