নিউইয়র্কে শ্রীকৃষ্ণ ভক্ত সংঘের হোলি ও দোল উৎসব
নিউইয়র্ক: শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ ইউএসএ শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর ৫৩২ তম শুভ আবির্ভাব তিথি, হোলি ও দোলযাত্রা মহোৎসবের আয়োজন করে ১২ মার্চ রোববার গৌরপূর্নিমা’র পূন্য তিথিতে উডসাইডস্থ সত্যনারায়ন মন্দিরে। অনুষ্ঠান সূচীতে অন্তর্ভূক্ত ছিল শ্রীশ্রী রাধা গোবিন্দের পূজা, পঞ্চতত্বের পুজা, ভোগ নিবেদন, ভজন-কীর্তন, গীতা পাঠ, চৈতন্য চরিতামৃত পাঠ এবং মহাপ্রসাদ বিতরণ।
পূজাপর্র্বে পৌরহিত্য করেন শ্রীমৎ জগদীশ ব্রহ্মচারী। পুজা ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন নিমলাচরণ রায়, জয়শ্রী রায়, শিপ্রা রায়। ভজন-কীর্তনে ছিলেন সবিতা দাস, চিনু দেবী, শম্পা রায়, অজিত চন্দ, স্বপন বনিক, শান্তি সাহা, রত্মা চন্দ, জয়শ্রী রায়, মৃদঙ্গে চিন্ময় সাহা প্রমূখ।
উৎসব উপলক্ষ্যে শ্রীকৃষ্ণ ভক্তসংঘের ১০৭৫ তম গীতা সন্ধ্যায় শ্রীগীতার পঞ্চদশ অধ্যায় ‘পুরুষোত্তম যোগ’ থেকে পাঠ করেন প্রকৌশলী রণজিত রায়।
ক্রিতাপদগ্ধ কলিহত জীবের মহাউদ্ধারণ কর্তা কৃষ্ণাবতার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর ৫৩২ তম আবির্ভাব তিথিতে চৈতন্য চরিতামৃত থেকে পাঠ করেন রূপকুমার ভৌমিক।
মহোৎসবে আগত বিপুল সংখ্যক ভক্তদের মহাপ্রসাদে আপ্যায়িত করা হয়। অনুষ্ঠান সফল করে তোলায় ভক্তদের ধন্যবাদ জানান দোল উৎসবের আহ্বায়ক প্রনব কুমার রায় রনো।
অনুষ্ঠানকে পূর্ণতা দিতে সহায়তা করেন অমল কু-ু, অর্ধেন্দু কিশোর বিশ্বাস, অজিত চন্দ, সুশীল সাহা, সুরেশ রায়, সুরঞ্জন বনিক, রঞ্জন ভট্টাচার্য্য, সুধন্য সেন, প্রদীপ কু-ু, শ্যামল মল্লিক, বিমলাচরণ রায়, জয়শ্রী রায়, রূপকুমার ভৌমিক প্রমুখ। ভক্তরা একে অপরকে আবিরের খেলায় মাতিয়ে তোলেন নিজেদেরকে।
অনুষ্ঠান শেষে ভক্তদের ধন্যবাদ জানিয়ে আরো বক্তব্য রাখেন কার্যকরী কমিটির জেনারেল সেক্রেটারী প্রদীপ কু-ু, সভাপতি সুভাষ সাহা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিচালনা পরিষদের চেয়ারম্যান ডাঃ প্রভাত চন্দ্র দাস এমডি।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ