নিউইয়র্কে সঙ্গীতজ্ঞ মুত্তালিব বিশ্বাসের একক সঙ্গীত সন্ধ্যা, সম্মাননা
বিদেশবিভূঁইয়ে নিজ আবাস গড়লেও সঙ্গীতজ্ঞ মুত্তালিব বিশ্বাসের মনের মধ্যে বাস করে বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতি। সঙ্গীত সাধনা তাকে পৌঁছে দিয়েছে এক অনন্য উচ্চতায়। সতীর্থদের কাছে তিনি সঙ্গীতের মন্ত্র। আর বয়সের ভারে ন্যুব্জ হলেও সঙ্গীতপিপাসুরা তার গান শোনেন মন্ত্রমুগ্ধের মত। দীর্ঘসময় পরে হলেও রবিবার সন্ধ্যায় ব্যতিক্রম এক আয়োজনে মুত্তালিব বিশ্বাসের কণ্ঠে একে একে ৫০টি গান শুনলেন প্রবাসের সংস্কৃতিপ্রেমী মানুষেরা। এ অনুষ্ঠানে তাকে সম্মাননা জানানো হয়।
নিউইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত এস্টোরিয়ার ক্লাব সনমে অনুষ্ঠিত মুত্তালিব বিশ্বাসের ‘জ্বেলে দিয়ে যাও প্রদীপখানি’ শীর্ষক সঙ্গীত সন্ধ্যায় আমন্ত্রিত অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. শামীম আহসান। অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, মুত্তালিব বিশ্বাসের গান এখনো সঙ্গীতপিপাসুদের মনকে দোলা দেয়। তার প্রমাণ আজকের হলভর্তি দর্শক।
সাহিত্য সমালোচক ও সাপ্তাহিক বাঙালি সম্পাদক কৌশিক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সঙ্গীত সন্ধ্যায় মুত্তালিব বিশ্বাসের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের আয়োজক নিউইয়র্কের রিয়েল এস্টেট ইনভেস্টর ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফরমিং আর্টসের (বিপা) কর্মকর্তারা। এছাড়া অনুষ্ঠানটির সহযোগিতায় ছিলেন ক্লাব সনম এবং আবৃত্তিকার জিএইচ আরজু।
সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলা এ অনুষ্ঠানে মুত্তালিব বিশ্বাস তার বাছাই করা ৫০টি গান পরিবেশন করেন। তাকে তবলায় সহযোগিতা করেন পিনাকপানি গোস্বামী, মন্দিরায় শহীদ উদ্দিন এবং কি-বোর্ডে কেতকী ফারহানা।
উল্লেখ্য, সঙ্গীতজ্ঞ মুত্তালিব বিশ্বাস সঙ্গীত নিয়ে লেখালেখিও করেন। তার বেশকয়েকটি প্রকাশনাও রয়েছে। এরমধ্যে সঙ্গীত বিতর্ক, অশ্রুনদীর তীরে এবং মন্দ্রমধ্যতার অন্যতম। বিশেষ প্রতিনিধি, যুক্তরাষ্ট্র/ইত্তেফাক
সর্বশেষ সংবাদ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!