Saturday, 31 October 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ‘সঙ্গীত পরিষদ’র বিশেষ রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ‘বাঁধ ভেঙ্গে দাও’

অনলাইন ডেস্ক পঠিত: 169 বার

প্রকাশিত: November 27, 2017 | 12:27 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : একুশে পদকপ্রাপ্ত সংগীত শিল্পী প্রয়াত রামকানাই দাসের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে রবীন্দ্র সংগীত সন্ধ্যা “বাঁধ ভেঙ্গে দাও” অনুষ্ঠিত হলো নিউইয়র্কে। নিউইয়র্কস্থ সঙ্গীত শিক্ষার সংগঠন ‘সঙ্গীত পরিষদ’র উদ্যোগে বর্ণাঢ্য এ অনুষ্ঠান হলো ২৫ নভেম্বর শনিবার জ্যাকসন হাইটসের পাবলিক স্কুল-৬৯ এর মিলনায়তনে।  বিশেষ এ সঙ্গীত  সন্ধ্যায় প্রবাসের সঙ্গীতপ্রিয় বহু দর্শক-শ্রোতার সমাগম ঘটে।  উল্লেখ্য, ‘সঙ্গীত পরিষদ’র প্রতিষ্ঠাতা ও পরিচালক কাবেরী দাস হচ্ছেন রামকানাই দাসের কন্যা। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিল্পীদের  রবীন্দ্র সঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত, খেয়াল রাগ তাল লয়, ক্লাসিক্যাল নৃত্য ও কন্ঠের জাদুতে মোহাবিষ্ট হয়ে থাকেন দর্শক-শ্রোতারা। সঙ্গীতের মাঝে ডুবে থাকা দর্শক-শ্রোতারা তন্ময় হয়ে পড়ায় অনেকে সহজভাবে গ্রহণ করতে পারেননি এর সমাপ্তিকে।প্রবাসের জনপ্রিয় উপস্থাপক ফাতেমা সাহাব রুমা ও ফারুখ ফয়সলের যৌথ সঞ্চালনায় এ অনুষ্ঠানে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন হোস্ট সংগঠনের পরিচালক-অধ্যক্ষা কাবেরী দাস এবং তার কন্যা পারমিতা মুমু। গানের সাথে বেহালায় ছিলেন মুমুর বোন শ্রুতিকণা দাস। সঙ্গীতে আরো অংশ নেন জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, নন্দীনী পোদ্দার, মোর্শেদ খান অপু, প্রতিমা দাস প্রমুখ । অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন প্রবীন শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুতলিব বিশ্বাস। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ