নিউইয়র্কে সনাতন সেবাশ্রম ফাউন্ডেশনের কালি পূজা
নিউইয়র্ক : নিউইয়র্কে উড সাইডের ৪০-৩০ ৭২ ষ্ট্রীটে ওঁম শক্তি মন্দিরে গত ১৭ ডিসেম্বর অক্টোবর শনিবার কালিপূজার আয়োজন করে সনাতন সেবাশ্রম ফাউন্ডেশন ইন্ক। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে মেরিল্যান্ড ইউনিভার্সিটির প্রফেসর ড. বিমল কুমার সিনহা ও কাউন্সিল ম্যান এরিক উলরিখ।
পূজা উপলক্ষে সনাতন সেবাশ্রম ফাউন্ডেশনের কর্মসূচীতে ছিল বিকেল ৪টা থেকে শিশু-কিশোরদের অনুষ্ঠান সঙ্গীত,আবৃত্তি ও নৃত্য। এই অংশের পরিচালনায় ও পরিকল্পনায় ছিলেন অনামিকা মজুমদার ও মঞ্জুলতা শর্মা।
৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ছিল স্বামী দেবপ্রিয়নন্দ মহারাজের চন্ডিপা ও মাতৃ আরাধনা। অনামিকা মজুমদার পরিচালিত শ্যামা সঙ্গীতে অংশ গ্রহন করেন সবিতা দাস,মনিকা দাস,নেপাল দেব নাথ,স্বাত্বকী রায়,উৎপলা রাণী সাহা, মঞ্জুলতা শর্মা,ঝুলন সেন ও ডা. বিমল কুমার সিনহা। এর পর ধর্র্মীয় আলোচনা করেন ডা. প্রভাত দাস।
রাত ৮টায় নীহার সরকারের নাট্যরূপ ও পরিচালনায় মঞ্চস্থ হয় নাটক ‘ভক্ত রাম প্রসাদ’। নাটকে অভিনয় করেন বিজয় কৃষ্ণা ভৌমিক,পুতুল রানী দত্ত,নিখিল মন্ডল,নন্দ রায়,নিখিল মন্ডল,শব্দ রায়,পরিতোষ সরকার,নরেশ মোদক,উজ্জল রায়,নারায়ন রায়,নেপাল চন্দ্র নাথ,নিতীশ বিশ্বাস,হরিপদ মন্ডল, মঞ্জুলতা শর্মা,অনন্যা দেবী, সঞ্চয় কুমার দাস বিকাশ, প্রমিত আচার্য ও সুজয় কৃষ্ণ ভৌমিক। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নরেশ মোদক, রঞ্জিত দে রায় ও হিমন রায়। সংলাপ সহযোগিতা করেছেন নৃপেন রায় চৌধুরী ও কৃষ্ণ প্রসাদ বিশ্বাস। এবং সব শেষে চপল সরকার ও রত্না দে রায়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় পূজা ও পুষ্পাঞ্চলী।
নিউইয়র্কে সনাতন ধর্মাবলম্বীরা শাস্ত্রীয় আচার আনুষ্ঠানিকতা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনায় শ্রী শ্রী কালি পূজার উৎসবে শত শত ভক্ত অংশ গ্রহন করেছেন। ওম শক্তি মন্দিরে আনন্দঘন পরিবেশে উৎসবটি পালন করা হয়। পূজা ও দীপাবলির আলোকোজ্জ্বল উষ্ণতায় প্রসাদ গ্রহনু শেষে বাইরে ঠান্ডার ছোঁয়া নিয়ে মধ্যরাতে ঘরে ফেরেন সকল পুণ্যার্থী।
শ্মশান কালী পূজার আহ্বায়ক উজ্জল রায় ও সদস্য সচিব নিখিল কুমার মন্ডল পূজায় আগত সকল ভক্তবৃন্দকে আমন্ত্রন জানায়।
উল্লেখ্য,কালী হলেন একজন হিন্দু দেবী। তাঁর অন্য নাম শ্যামা বা আদ্যাশক্তি। প্রধানত শাক্ত সম্প্রদায় কালীপূজা করে থাকে। তন্ত্র অনুসারে, কালী দশমহাবিদ্যা নামে পরিচিত দশজন প্রধানতান্ত্রিক দেবীর প্রথম। শাক্ত মতে, কালী বিশ্বব্রহ্মা সৃষ্টির আদি কারণ। বাঙালি হিন্দু সমাজে কালীর মাতৃরূপের পূজা বিশেষ জনপ্রিয়।শব্দ নিউজ
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ