Saturday, 31 October 2026 |
শিরোনাম
বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের অপরাধে অভিযুক্ত বাংলাদেশি আকায়েদ : ট্যাক্সি চালক থেকে বোমা হামলাকারী

অনলাইন ডেস্ক পঠিত: 94 বার

প্রকাশিত: December 12, 2017 | 4:58 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের ম্যানহাটন এলাকায় বাস টার্মিনালে আত্মঘাতী বোমা হামলার চেষ্টার সময় আকায়েদ উল্লাহ নামের যে বাংলাদেশি তরম্নণকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি ফ্যামিলি ভিসায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন সাত বছর আগে। খবর বিডি নিউজ।

নিউইয়র্ক পুলিশের তথ্য অনুযায়ী, ২৭ বছর বয়সী আকায়েদ প্রথমে ট্যাক্সি চালাতেন; পরে একটি আবাসন নির্মাতা কোম্পানির বৈদু্যতিক মিস্ত্রির চাকরি নেন।

ব্রম্নকলিনের অ্যাপার্টমেন্টে বসে ইন্টারনেট ঘেঁটে তিনি বোমা বানানো শেখেন এবং ইলেক্ট্রিশিয়ানের কাজের সূত্রে কর্মস্থলে বসেই বোমা তৈরি করেন বলে তদন্ত্মকারীদের ধারণা।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে আসা খবর অনুযায়ী, সোমবার সকালে অফিসগামী যাত্রীদের ব্যস্ত্মতার মধ্যে টাইম স্কয়ার সাবওয়ে স্টেশন থেকে ম্যানহাটনের পোর্ট অথরিটি বাস টার্মিনালে যাওয়ার সংকীর্ণ ভূগর্ভস্থ পথে নিজের শরীরে বাঁধা ওই ‘পাইপ বোমায়’ বিস্ফোরণ ঘটান আকায়েদ।

বোমাটি ঠিকমতো বিস্ফোরিত না হওয়ায় প্রাণে বেঁচে গেলেও গুরম্নতর আহত হন আকায়েদ। তার বিস্ফোরণে আহত হন তিন পুলিশ সদস্য।

আকায়েদ উলস্নাহ চট্টগ্রামের সন্দ্বীপের মুছাপুর ইউনিয়নের ভুটান তালুকদার বাড়ির মো. সানাউল্লাহর ছেলে। বাবার চামড়ার ব্যবসার সূত্রে আকায়েদ বড় হয়েছেন ঢাকার হাজারীবাগে। ২০১১ সালে ফ্যামিলি ভিসায় পরিবারের সবার সঙ্গে নিউইয়র্কে যাওয়ার পর ব্রম্নকলিনেই বসবাস করে আসছিলেন তিনি।

প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বছর দুই আগে নিউইয়র্কেই মারা যান আকায়েদের বাবা সানাউল্লাহ। তার এক ভাই, বোন ও মা রয়েছেন নিউইয়র্কে। বিস্ফোরণের ঘটনার পর তদন্ত্ম কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করেছেন।

ওই পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ একজন জানান, বাংলাদেশে থাকার সময় ইসলামী ছাত্র শিবিরের সাংগঠনিক তৎপরতায় জড়িত ছিলেন আকায়েদ। তবে যুক্তরাষ্ট্রে জামায়াত-শিবিরের সমর্থকদের নিয়ে গঠিত সংগঠনগুলোর সঙ্গে আকায়েদকে তেমনভাবে দেখা যায়নি। ব্রম্নকলিনে বাংলাদেশি অধু্যষিত চার্চ-ম্যাকডোনাল্ডে সন্দ্বীপ প্রবাসীদের কোনো অনুষ্ঠানেও তার যাতায়াত ছিল না।

আকায়েদকে চিনতেন এমন একজন বলেছেন, বরাবরই নিজের মধ্যে নিবিষ্ট হয়ে থাকতেন ওই তরম্নণ। মসজিদে গেলেও কারও সঙ্গে তেমন আলাপ করতেন না।

নিউইয়র্ক প্রবাসী এক বাংলাদেশি ঠিকাদারের অধীনে ইলেক্ট্রিশিয়ানের কাজ করতেন আকায়েদ। একসময় ট্যাক্সি চালানোর লাইসেন্সও তার ছিল। পেশাগত কারণে আকায়েদের সঙ্গে মেলামেশা ছিল-এমন লোকজনও তার আত্মঘাতী হামলাচেষ্টার খবরে অবাক হওয়ার কথা বলেছেন।

স্থানীয় এক বাসিন্দার বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যম লিখেছে, আকায়েদদের পরিবারকে ইসলামী রীতিনীতি মেনে চলা একটি শান্ত্মশিষ্ট পরিবার হিসেবেই তিনি জানতেন। উগ্রপন্থিদের সঙ্গে যোগাযোগ থাকতে পারে-এমন সন্দেহ কখনো তার হয়নি। তবে গত কয়েক মাস আকায়েদের সঙ্গে তার দেখা হয়নি।

আলিন যোগরাজ নামের এক স্কুলশিক্ষক জানান, আসা-যাওয়ার পথে আকায়েদের সঙ্গে তার দেখা হতো। রোজার পর আকায়েদদের বাসায় দাওয়াত খেতেও তিনি গেছেন। প্রতিবেশী সবার সঙ্গেই ওই পরিবারের সদ্ভাব ছিল। সোমবারের ঘটনায় তিনিও বিস্মিত হয়েছেন।

নিউইয়র্ক সিটি ট্যাক্সি অ্যান্ড লিমোজিন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, ২০১২ সালের মার্চ থেকে ২০১৫ সালের মার্চ পর্যন্ত্ম লিমোজিন বা বস্ন্যাক ক্যাব চালানোর লাইসেন্স ছিল আকায়েদের। পরে তিনি আর তা নবায়ন করেননি।
আকায়েদের চাকরিদাতা সেই বাংলাদেশি ঠিকাদার বর্তমানে দুবাইয়ে আছেন। তার সঙ্গে কথা বলা গেলে হয়তো ওই তরম্নণের সাম্প্রতিক কর্মকা- সম্পর্কে বিস্ত্মারিত তথ্য জানা যাবে।

আহত আকায়েদকে চিকিৎসা দেয়া হচ্ছে ম্যানহাটনের বেলভিউ হাসপাতালে। সেখানে তার বক্তব্য থেকে উদ্ধৃত করে নিউইয়র্ক পুলিশের কমিশনার জেমস ও’নিল সাংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের রাজধানী হিসেবে জেরম্নজালেমকে স্বীকৃতি দেয়ায় ক্ষোভ থেকে সে ওই ঘটনা ঘটায়।

বাংলাদেশের পুলিশ প্রধান এ কে এম শহীদুল হককে উদ্ধৃত করে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গত সেপ্টেম্বরে সর্বশেষ দেশে এসেছিলেন আকায়েদ। তবে বাংলাদেশে তার অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার কোনো রেকর্ড নেই।
তদন্ত্মের সঙ্গে জড়িত কর্মকর্তারা রয়টার্সকে বলেছেন, কোনো জঙ্গিগোষ্ঠীর সঙ্গে আকায়েদের যোগাযোগের নিশ্চিত কোনো তথ্য তারা এখনো পাননি। তবে তার জঙ্গিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা পুলিশ এখনই নাকচ করছে না।

অক্টোবর নিউইয়র্কের রাস্ত্মায় পথচারীদের ওপর ট্রাক উঠিয়ে আটজন হত্যার ঘটনায় যে উজবেক অভিবাসীকে দায়ী করা হয়, আকায়েদও তার মতো জিহাদি কোনো গোষ্ঠীর প্রভাবে একাকী হামলা চালানোর পথ বেছে নিয়ে থাকতে পারেন বলে মনে করছেন নিউইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাজিও।

তিনি বলেন, ‘তারা দুজনেই ইন্টারনেট থেকে তথ্য নিয়েছে। আকায়েদ ওইভাবেই বোমা বানানো শিখেছে। তারা বিদেশ থেকে আসেনি, তারা এখানেই বসবাস করত।’

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ