Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগ

অনলাইন ডেস্ক পঠিত: 198 বার

প্রকাশিত: December 13, 2017 | 6:02 PM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : গত ১১ই ডিসেম্বর সোমবার নিউইয়র্ক এর ম্যানহাটনে  নিজের হাতে তৈরী করা বিষ্ফোরকের সাহায্যে অসহায় নিরীহ মানুষ হত্যার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে হাতেনাতে গ্রেফতার হওয়া বাংলাদেশী আকায়েদ উল্লাহ্ এর প্রতি তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগ।

গত ১২ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় আটলান্টিক সিটির  মিঃ ষ্টিক রেস্টুরেন্টে আয়োজিত সভায় বক্তারা বলেন, বাংলদেশীরা পৃথিবীতে শান্তিপ্রিয় জাতি হিসাবে পরিচিত।এই শান্তিপ্রিয় জাতির কেউ যদি এমন জঘন্য   আচরণে লিপ্ত হয় তাহলে তা কোনও বাংলাদেশীর সমর্থন কখনো পাবে না। বাংলাদেশীরা এইসব নরপিশাচদের সব সময় ঘৃণাভরে প্রত্যাখান করেছে। আকায়েদের বিরুদ্ধে আইনশৃংখলা বাহিনীর  তদন্ত চলছে, তদন্তে   সে যদি সত্যিকার অর্থেই অপরাধী প্রমানিত হয় তাহলে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন নেতৃবৃন্দ।

বক্তারা আরো বলেন, সব ধর্ম, বর্ণ এবং জাতিগোষ্ঠির মধ্যেই কিছু দুষ্ট  প্রকৃতির লোক রয়েছে। সেজন্যে ঐ সম্প্রদায়ের সবাইকে দুষ্ট প্রকৃতির  মনে করার কোন কারণ থাকতে পারে না। এই দুষ্ট প্রকৃতির লোকদের বিরুদ্ধে সবাইকে  ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে, তাদেরকে  সামাজিকভাবে বয়কট করতে হবে এবং তাদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে ঘৃণা প্রদর্শন করতে হবে। বক্তারা  তাদের বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ যখন বিশ্ব দরবারে মর্যাদার আসনে আসীন ,তখন এসব কুচক্রীর জঘন্য কর্মকাণ্ডে তা আজ প্রশ্নবিদ্ধ হতে চলেছে। এরা নপুংসক, কীটের দল। এরা কখনো বাংলাদেশীদের প্রতিনিধিত্ব করতে পারে না। এরা বিশ্ব  মানবতার দুশমন।এই দুশমনদের অংকুরেই বিনষ্ট করতে হবে।

বক্তারা বলেন, বর্তমান বাস্তবতায় ব্যক্তি বিশেষের জঙ্গিবাদে ঝুঁকে পড়ার আশঙ্কা প্রতিরোধে পারিবারিক, সামাজিক উদ্যোগে সবাইকে আরো বেশি  আন্তরিক হতে হবে।নিজ সন্তান- সন্ততিদের দৈনন্দিন কর্মকাণ্ডের দিকে অভিবাবকদের  আরো বেশি মনোযোগ  দিতে হবে ।বিশেষ করে সন্তান-সন্ততিদের সোশাল মিডিয়া ব্যবহারের দিকে অভিবাবকদের তীক্ষ্ণ নজর দিতে হবে।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব এর সভাপতিত্বে ও  ভারপ্রাপ্ত সাধারন সস্পাদক, অভিজিত চৌধুরী লিটন এর সঞ্চালণায়  আলোচনায় অংশ নেন  সংগঠনের প্রধান উপদেষ্টা জাহাঙ্গির হোসেন ভূঁইয়া, আবদুল জামিল, গোলাম হাফিজ, সাব্বির হোসেন ভূঁইয়া, শামসুল ইসলাম শাহজাহান, শহীদ খান, বিপ্লব দেব,ফরহাদ সিদ্দিক, রওশনউদদীন, জয়ন্ত সিংহ প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV