Thursday, 29 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে প্রেস মিনিস্টার শামীম আহমেদের মতবিনিময়

অনলাইন ডেস্ক পঠিত: 159 বার

প্রকাশিত: May 1, 2015 | 3:05 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসের নতুন প্রেস মিনিস্টার শামীম আহমেদ গত ২৭ এপ্রিল নিউইয়র্কে সাংবদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। উল্লেখ্য, শামীম আহমেদ গত ৯ই মার্চ ওয়াশিংটন দূতাবাসে নতুন মিনিষ্টার (প্রেস) হিসেবে যোগদান করেন। নিউইয়র্কে এটিই ছিল তার প্রথম সফর। কন্স্যুলেটে আয়োজিত এই মতবিনিময় সভায় তাকে পরিচয় করিয়ে দিয়ে স্বাগত বক্তব্য রাখেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান। এ সময় উপস্থিত ছিলেন ডিপুটি কনসাল শাহেদুল ইসলাম, কন্সাল চৌধুরী সুলতানা পারভীন এবং প্রথম সচিব ও হেড অব চান্সেরী সৈয়দা জেসমিন সুলতানা মিল্কি।
শামীম আহমেদ তার বক্তব্যে মূলধারার সাংবাদিকদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে তার সহযোগিতা সবসময় থাকবে বলে তিনি জানান। তিনি বলেন, সাংবাদিকতা আমার ভালোবাসা, পেশা এবং নেশা। সাংবাদিকরা আমার আপনজন।

আজকাল অফিসে শামীম আহমদ
প্রেস মিনিস্টার শামীম আহমদ গত বুধবার সন্ধ্যায় সাপ্তাহিক আজকাল অফিস পরিদর্শনে আসেন। এসময় আজকাল এর প্রধান সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো, সম্পাদক মনজুর আহমদ, নির্বাহী সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম সহ আজকাল পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানান। শামীম আহমদ প্রবাসের সাংবাদিকতা বিষয়ের বিভিন্ন দিক নিয়ে সবার সাথে আলোচনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ