নিউইয়র্কে সাংবাদিক-লেখক শিতাংশু গুহের ‘করোনার কথা’ ও ‘জন্ম থেকে জ্বলছি’ বইয়ের প্রকাশনা উৎসব
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে সাংবাদিক-লেখক শিতাংশু গুহ রচিত “করোনার কথা” ও “জন্ম থেকে জ্বলছি“ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে ৫ জুন রোববার। জ্যাকসন হাইটসের ‘জুইস সেন্টারে’ অনুষ্ঠিত এ উৎসবে প্রধান অতিথি ছিলেন একুশে পদক বিজয়ী লেখক ও মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী। সভাপতিত্ব করেন লেখক ও বুদ্ধিজীবী বেলাল বেগ এবং উপস্থাপনায় ছিলেন কবি ফকির ইলিয়াস। প্রধান অতিথি ড. নুরুন নবী প্রচন্ড সর্দি, কাঁশি ও জ্বরের কারণে উপস্থিত হতে পারেননি, তবে টেলিফোনে তাঁর বক্তব্য পেশ করেন।
উল্লেখ্য, ঢাকার বই মেলা ২০২১ ও ২০২২-এ “করোনার কথা” ও “জন্ম থেকে জ্বলছি“ প্রকাশিত হয়। আগামী প্রকাশনী বই দু’টি প্রকাশ করে।
বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধ ও সীতাকুণ্ডে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং ১মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বই দু’টির মোড়ক উন্মোচন করা হয়। লেখক শিতাংশু গুহ সবাইকে ধন্যবাদ জানিয়ে বই দু’টি প্রকাশের পটভূমি ব্যাখ্যা করেন। তিনি জানান, ‘করোনার কথা’ মূলত: করোনা-কালীন নিউইয়র্কে যে ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করছিলো এতে তা বিধৃত আছে’ আছে বহু মৃত্যু ও বেঁচে থাকার কাহিনী। বাংলাদেশ ও অন্যান্য দেশের ঘটনা এবং অতীত মহামারীর ইতিহাস আছে। এতে বেশ ক’জন ডাক্তারের কথাবার্তা এবং তাদের অভিজ্ঞতা বর্ণিত হয়েছে। লেখকের মতে বইটি ট্রাজেডীময় এবং একটি প্রামাণ্য দলিল।
‘জন্ম থেকে জ্বলছি’ নামটি দেয়ার ঘটনাটি লেখক শিতাংশু গুহ প্রকাশ করে জানান, সম্ভবত: আশীর দশকের শুরুতে ঢাকার ফার্মগেট সংলগ্ন গ্রিনরোডে একদিন একটি ট্রাক যাচ্ছিলো। ট্রাকের বিশাল পেট্রল ট্যাঙ্কির ওপর লেখা ছিলো ‘জন্ম থেকে জ্বলছি’। এতদিন বাদেও লেখক তা ভুলেননি, তারমতে তিনি জন্ম থেকেই জ্বলছেন। বইয়ের শুরু বঙ্গবন্ধু‘র ওপর প্রবন্ধ দিয়ে। লেখক প্রশ্ন রেখেছেন, আজকের বাংলাদেশ কি বঙ্গবন্ধু’র বাংলাদেশ? এই বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম? 
অনুষ্ঠানে ‘জন্ম থেকে জ্বলছি’ বইটি’র ওপর মূল আলোচনা করেন ড. সব্যসাচী ঘোষ দস্তিদার, এমিরেটস সার্ভিস প্রফেসর, সুনি ওল্ড ওয়েস্টবেরী ইউনিভার্সিটি, নিউইয়র্ক। ‘করোনার কথা’ বইয়ের মূল আলোচক ছিলেন লেখক ডা. সুভাষ শিকদার। সাবেক উপাচার্য ড. দুর্গাদাস ভট্টাচার্য্য’র লিখিত বক্তব্য পরে শোনান ঘাতক দালাল নির্মূল কমিটি’র সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া। লিখিত বক্তব্যে ড. দুর্গাদাস ভট্টাচার্য্য ‘করোনার কথা’ বইয়ের ভূয়সী প্রশংসা করেন। বলেন, প্রবাসে অবস্থানরত বাঙালী সবকিছু ভুলে যেয়ে একে অপরের পাশে থেকেছেন, মৃতের শেষ কৃত্য সম্পন্ন করেছেন এবং কোভিডের থাবা থেকে বেচেঁ যাওয়া মানুষের পুনরায় দাঁড়াতে শক্তি যুগিয়েছেন। লেখক এ ঘটনাগুলোর ভাবাবেগ বিবর্জিত উপস্থাপনার মাধ্যমে বাঙালী মানসকে সঠিকভাবে চিত্রায়িত করতে সক্ষম হয়েছেন।
ড. দস্তিদার বলেন, লেখক যে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন, তা কেউ করতে চাননা, বা শুনতে চাননা, অথবা মানতে চাননা। অথচ ঘটনা ঘটছে। বুঝতে হবে লেখক কেন জন্ম থেকে জ্বলছেন।
ডা. সুভাষ শিকদার বলেন, করোনা নিয়ে ঘটনাবলী লেখক সুন্দরভাবে ফুটিয়েছেন, যা হয়তো ভবিষ্যতে গবেষণায় সাহায্য করবে। তিনি বলেন, ডাক্তারদের যে কাজটি করার কথা, তা করেছেন শিতাংশু দা, তাঁকে ধন্যবাদ।
ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের সহ-সভাপতি শাহজাহান শেখ মানবতার সেবায় জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।উল্লেখ্য, নিউইয়র্কে করোনা মহামারীতে মৃত্যুবরণকারী গাজীপুরের নিরঞ্জণ মল্লিকের হাসপাতাল মর্গে পরে থাকা মরদেহ সৎকারের বিষয়ে লেখক শিতাংশু গুহকে অনুরোধ জানান কমিউনিটি বোর্ড মেম্বার শাহজাহান শেখ। সে বিষয়ের বিবরণ রয়েছে “করোনা কথা” বইয়ে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, ডা. মাসুদুল হাসান, বাপসনিউজ সম্পাদক হাকিকুল ইসলাম খোকন; আবৃত্তিকার মিথুন আহমদ, সেক্টর কমান্ডার ফোরামের সম্পাদক রেজাউল বারী বকুল, ডা. মিতা গোপ, সুশীল সাহা প্রমুখ। প্রাণবন্ত এ অনুষ্ঠানটি সবার প্রশংসা কুড়িয়েছে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল