Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সাউথ ব্রঙ্কসে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 184 বার

প্রকাশিত: June 28, 2018 | 6:07 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক: নিউইয়র্কে সাউথ ব্রঙ্কসের দারুস সালাম ইসলামিক কমিউনিটি ইনক এবং স্থানীয় মুসলিমদের যৌথ উদ্যোগে ব্রঙ্কসের কমিউনিটি বোর্ড-১ এর মিলনায়তনে গত ১৯ জুন মঙ্গলবার এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজিত হয়। স্থানীয় মসজিদের ইমাম টি. নাদুর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিউনিটি বোর্ড-এর সদস্য শাহজাহান শেখ। বিশেষ এই পুনর্মিলনী অনুষ্ঠানে মেয়র অফিসের কমিউনিটি অ্যাফেয়ার্স ডাইরেক্টর জাসুয়া কর্টেজ প্রধান অতিথির বক্তব্যে বলেন, ঐতিহ্যগতভাবে নিউইয়র্ক সিটি ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিতে প্রতিজ্ঞাবদ্ধ। এই ধরনের সামাজিক/ধর্মীয় অনুষ্ঠানে সিটি প্রশাসনের সহযোগিতা দানের আশ্বাস প্রদান করেন।
স্থানীয় কমিউনিটি বোর্ডের ম্যানেজার মি. লফটিন এই ধরণের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানান। স্থানীয় হিস্প্যানিক নেত্রী আ. মাগুয়েল তার বক্তব্যে এই ধরনের অনুষ্ঠানকে নিউইয়র্ক শহরের বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও শান্তির সেতুবন্ধন হিসেবে আখ্যায়িত করেন।


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় ডেমোক্র্যাটিক নেতা আব্দুস শহীদ, হাসান আলী এবং কমিউনিটি বোর্ড মেম্বার ওসমান চৌধুরী, নূরুল হক ও আব্দুর রহমান সহ অনেকেই উপস্থিত ছিলেন। প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV