নিউইয়র্কে কোয়ান্টাম সেমিনার অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের জ্যাকসন হাইটসে সাপ্তাহিক কোয়ান্টাম সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ৭২ স্ট্রিটের মামুনস টিউটোরিয়ালের হল রুমে অনুষ্ঠিত এ সেমিনারের এবারের বিষয় ছিলো ‘সুনির্দিষ্ট লক্ষ্য দেহ মনকে সুস্থ রাখে, আনে কাংঙ্খিত সাফল্য’। আলোচনা করেন কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি জ্যাকসন হাইটসের দায়িত্বশীল শাহনাজ আলম।
আলোচক বলেন, আমরা সব সময় ভালো কিছু করতে চাই। জীবনের সব ক্ষেত্রে সাফল্য চাই। সুখ চাই। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তা অর্জনের জন্য যে লক্ষ্য স্থির করা প্রয়োজন, আমরা তা করিনা। যদি ঠিকঠাকভাবে মস্তিষ্কে লক্ষ্য সেট করে দিতে পারি, ব্যস, আর চিন্তা করার প্রয়োজন নেই, প্রয়োজন শুধু কাজ। তাহলেই ব্যস্ততা, সুস্থতা, সাফল্য, প্রশান্তি সবই জীবনে আসবে।
আসলে লক্ষ্য স্থির করা প্রয়োজন জীবনে সফল হওয়ার জন্যে, সুখী হওয়ার জন্যে। লক্ষ্য ছাড়া কোনোকিছুর পেছনে ছোটা মানে সময়, অর্থ ও শক্তির অপচয়। লক্ষ্য ঠিক করলে যা অর্জন করতে চাই তা কেন্দ্র করে অগ্রসর হতে পারব এবং কতটুকু অগ্রসর হয়েছি তা পরিমাপ করতে পারব। সবচেয়ে বড় কথা হলো, লক্ষ্য ঠিক করলে আমরা তা অর্জনের প্রতি মনোযোগী থাকব। আরেকটি দারুণ ব্যাপার হলো, আমরা যখন লক্ষ্য ঠিক করব তখন লক্ষ্য নিজেই উৎসাহ দেবে, অনুপ্রাণিত করবে আমাদেরকে গন্তব্যে পৌঁছে দেয়ার জন্যে। সঠিক লক্ষ্য হচ্ছে একজন দক্ষ ড্রাইভার, একজন পারদর্শী পাইলটের মতোই গুরুত্বপূর্ণ। লক্ষ্য থাকলে কেউ কখনো পথ হারায় না। যেভাবে দক্ষ ড্রাইভার গন্তব্যে পৌঁছে দেন, লক্ষ্যও আমাদের অর্জনের গন্তব্যে নিয়ে যায়।
আলোচনা শেষে ‘মনছবি’ মেডিটেশনে অংশ নেন অংশগ্রহনকারী অতিথিরা। এছাড়াও সকলের নিরাময়ের জন্য হিলিং বা প্রার্থনা এবং বাংলাদেশে কোয়ান্টাম মেথড মেডিটেশন কোর্স করে উপকৃত হয়েছেন এমন একজনের অনুভূতির ভিডিও প্রদর্শন করা হয়।
উল্লেখ্য, আমাদের দৈনন্দিন জীবনে যেসব সমস্যা আসে তা ঠান্ডা মাথায় মোকাবেলা করে কিভাবে জীবনকে সুন্দর করা যায় তা নিয়ে প্রতি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ সেমিনার ও মেডিটেশনের আয়োজন করে কোয়ান্টাম। জ্যাকসন হাইটসের মামুনস টিউটোরিয়ালে এই সেমিনারে পারিবারিক, ব্যক্তিগত, পেশাগত জীবনে সুখ, সাফল্য লাভের উপায় জানতে অংশ নিতে পারেন যে কেউ। অনুষ্ঠানটি ফ্রি। ফোন করতে পারেন এই নম্বরে ৬৪৬৭২৭৮৯৭৮।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








