Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

নিউইয়র্কে কোয়ান্টাম সেমিনার অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 149 বার

প্রকাশিত: January 29, 2019 | 2:57 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের জ্যাকসন হাইটসে সাপ্তাহিক কোয়ান্টাম সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ৭২ স্ট্রিটের মামুনস টিউটোরিয়ালের হল রুমে অনুষ্ঠিত এ সেমিনারের এবারের বিষয় ছিলো ‘সুনির্দিষ্ট লক্ষ্য দেহ মনকে সুস্থ রাখে, আনে কাংঙ্খিত সাফল্য’। আলোচনা করেন কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি জ্যাকসন হাইটসের দায়িত্বশীল শাহনাজ আলম।
আলোচক বলেন, আমরা সব সময় ভালো কিছু করতে চাই। জীবনের সব ক্ষেত্রে সাফল্য চাই। সুখ চাই। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তা অর্জনের জন্য যে লক্ষ্য স্থির করা প্রয়োজন, আমরা তা করিনা। যদি ঠিকঠাকভাবে মস্তিষ্কে লক্ষ্য সেট করে দিতে পারি, ব্যস, আর চিন্তা করার প্রয়োজন নেই, প্রয়োজন শুধু কাজ। তাহলেই ব্যস্ততা, সুস্থতা, সাফল্য, প্রশান্তি সবই জীবনে আসবে।

আসলে লক্ষ্য স্থির করা প্রয়োজন জীবনে সফল হওয়ার জন্যে, সুখী হওয়ার জন্যে। লক্ষ্য ছাড়া কোনোকিছুর পেছনে ছোটা মানে সময়, অর্থ ও শক্তির অপচয়। লক্ষ্য ঠিক করলে যা অর্জন করতে চাই তা কেন্দ্র করে অগ্রসর হতে পারব এবং কতটুকু অগ্রসর হয়েছি তা পরিমাপ করতে পারব। সবচেয়ে বড় কথা হলো, লক্ষ্য ঠিক করলে আমরা তা অর্জনের প্রতি মনোযোগী থাকব। আরেকটি দারুণ ব্যাপার হলো, আমরা যখন লক্ষ্য ঠিক করব তখন লক্ষ্য নিজেই উৎসাহ দেবে, অনুপ্রাণিত করবে আমাদেরকে গন্তব্যে পৌঁছে দেয়ার জন্যে। সঠিক লক্ষ্য হচ্ছে একজন দক্ষ ড্রাইভার, একজন পারদর্শী পাইলটের মতোই গুরুত্বপূর্ণ। লক্ষ্য থাকলে কেউ কখনো পথ হারায় না। যেভাবে দক্ষ ড্রাইভার গন্তব্যে পৌঁছে দেন, লক্ষ্যও আমাদের অর্জনের গন্তব্যে নিয়ে যায়।

আলোচনা শেষে ‘মনছবি’ মেডিটেশনে অংশ নেন অংশগ্রহনকারী অতিথিরা। এছাড়াও সকলের নিরাময়ের জন্য হিলিং বা প্রার্থনা এবং বাংলাদেশে কোয়ান্টাম মেথড মেডিটেশন কোর্স করে উপকৃত হয়েছেন এমন একজনের অনুভূতির ভিডিও প্রদর্শন করা হয়।

উল্লেখ্য, আমাদের দৈনন্দিন জীবনে যেসব সমস্যা আসে তা ঠান্ডা মাথায় মোকাবেলা করে কিভাবে জীবনকে সুন্দর করা যায় তা নিয়ে প্রতি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ সেমিনার ও মেডিটেশনের আয়োজন করে কোয়ান্টাম। জ্যাকসন হাইটসের মামুনস টিউটোরিয়ালে এই সেমিনারে পারিবারিক, ব্যক্তিগত, পেশাগত জীবনে সুখ, সাফল্য লাভের উপায় জানতে অংশ নিতে পারেন যে কেউ। অনুষ্ঠানটি ফ্রি। ফোন করতে পারেন এই নম্বরে ৬৪৬৭২৭৮৯৭৮।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV