নিউইয়র্কে সাহিত্য একাডেমির পঞ্চাশতম আসর অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র সাহিত্য একাডেমির পঞ্চাশতম আসরটি অনুষ্ঠিত হয় গত মাসের শেষ শুক্রবার নিউইয়র্কে জ্যাকসন হাইটসের ইস্ট ওয়েস্ট টিউটরিং সেন্টারে। আসরে বিশেষ আমন্ত্রিত অতিথি ছিলেন কলামিস্ট ও সুলেখক ফেরদৌস সাজেদীন। সঞ্চালনা করেন মনজুর কাদের।
সাহিত্য একাডেমির পরিচালক মোশাররফ হোসেনের উচ্চারণে সাহিত্য একাডেমির একমাত্র উপদেষ্টা কবি শহীদ কাদরীর শুভেচ্ছাবাণী পাঠের মধ্য দিয়ে আসরের সুচনা হয়। স্বাগত বক্তব্য দেন কবি কলামিস্ট এবিএম সালেহ উদ্দিন।
কবিতা পাঠ, আলোচনা ও আবৃত্তিতে অংশ নেন নিনি ওয়াহেদ, ডা. মনসুর আলী, তমিজ উদ্দিন লোদী, কাজী জহিরুল ইসলাম, নীরা কাদরী, চারু হক, জি এইচ আরজু, ইভান চৌধুরী, শুক্লা রায়, সোনিয়া কাদের, কাজী আতিক, লিয়াকত আলী, আলমগীর বাবুল, আনোয়ার সেলিম, শিহাব উদ্দিন কিসলু, শাহ আলম দুলাল, মাকসুদা আহমেদ, ইকবাল হোসেন, নাসিরুল্ল¬াহ মোহাম্মদ, পারভিন সুলতানা, আব্দুল আজিজ, জীবন শফিক, অবিনাশ চন্দ্র আচার্য, শহীদ উদ্দিন, শফিক আনজুম হক, আবদুল মালেক ও সৈয়দ ফজলুর রহমান। উপস্থিত ছিলেন ওবায়দুল¬াহ মামুন, সেমন্তী ওয়াহেদ, সিসিলিয়া আরজু, পারভিন আনোয়ার প্রমুখ।
সঙ্গীত পরিবেশন করেন শম্পা জামান, চন্দন চৌধুরী, নাসিম বানু চাঁপা, সবিতা দাস, চিত্রা এষ ও হারুনা আকতার রোজী।
আগামী একুশে ফেব্রুয়ারি, শনিবার আবৃত্তিশিল্পী মিজানুর রহমান প্রধান ও কবি ফারহানা পলির তত্ত্বাবধানে পরিচালিত সাহিত্য একাডেমি আলবানী শাখার আসরে অংশগ্রহণের সিদ্ধান্ত হয়। আমন্ত্রিত অতিথি ফেরদৌস সাজেদীন সার্বিক অনুষ্ঠান সম্পর্কে মনোজ্ঞ আলোচনা করেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!