Monday, 8 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সিএমবিবিএ’র নবনির্বাচিত কমিটির শপথ

অনলাইন ডেস্ক পঠিত: 91 বার

প্রকাশিত: June 30, 2017 | 7:41 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে নোয়াখালী সমিতি ভবনে গত ২০ জুন চার্চ-ম্যাকডোনাল্ড বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠান ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার নুরুল আমিন ও সভা পরিচালনা করেন সহকারী নির্বাচন কমিশনার মীর কাশেম। প্রধান নির্বাচন কমিশনার সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যদিয়ে সংগঠনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং নতুন কমিটির শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমবিবিএর সাবেক প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি সবার শ্রদ্ধাভাজন প্রফেসার সারোয়ার বি ছালাম, ডা: সুভাস শিকদার, ডাঃ মমতাজ জাহান, ইঞ্জিনিয়ার হক, বাংলাদেশ মুসলিম সেন্টারের সভাপতি ও সিএমবিবিএর সম্মানীত সদস্য হাজী আবুল হাসেম, সিএবিবিএর প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাঃ সম্পাদক আবুল হাসান মহিউদ্দিন, হাজী আবদুল মতিন, হাজী মোশারফ হোসেন, নিখিল বাবু, আমির হোসেন রানা সহ সিএমবিবিএর কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ ও নব নির্বাচিত কার্যকরী পরিষদের সদস্য সহ সিএমবিবিএর সম্মানীত সাধারন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বহুসংখ্যক সমাজের বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তার মধ্যে অন্যতম ছিলেন মামনুনুল হক মেম্বার ১২ কমিউনিটি বোর্ড, হুমায়ুন কবির পলাশ বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক, রব মিয়া সভাপতি নোয়াখালী সমিতি, মুজিবুল মাওলা সভাপতি সন্দ্বীপ এসোসিয়েশন, জিয়াউদ্দিন কানু সাবেক সভাপতি সন্দ্বীপ এসোসিয়েশন, রহমত উল্যা সভাপতি জাগপা যুক্তরাষ্ট্র, নজুরুল ইসলাম নজরুল সভাপতি ব্রুকলিন আওয়ামীলীগ, সিরাজুল মাওলা মেম্বার ট্রাষ্টি বোড, হাজী মফিজ মিয়া সাবেক সা: সম্পাদক ও সিরাজুদ্দৌলা সেলিম সাঃ সম্পাদক বাংলাদেশ মুসলিম সেন্টার, মোহাম্মদ সেলিম সাধারণ সম্পাদক চিটাগং এসোসিয়েশন, সামছুউদ্দীন আজাদ সভাপতি সন্দ্বীপ এডুকেশন, এমদাদুল হক কামাল সাবেক সভাপতি কুমিল্লা সমিতি, ইউনুস সরকার নির্বাচন কমিশনার বাংলাদেশ সোসাইটি, মিনহাজ উদ্দিন বাবর সাবেক সাংগঠনিক সম্পাাদক বাংলাদেশ সোসাইটি, নাছির উদ্দিন সাধারণ সম্পাদক ফেনী জেলা সমিতি, আবদুল মালেক সভাপতি ও মোশারফ হোসেন সবুজ সাঃ সম্পাদক কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন, ভিপি বাবুল সাবেক সভাপতি ও লতিফুর রহমান লিটন সাবেক সাঃ সম্পাদক কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন, আবুল কাশেম সভাপতি বাউরিয়া জনকল্যান সমিতি, বিশিষ্ট আইজীবি শেখ সেলিম ও কমিউনিটির পরিচিত ব্যক্তিত্ব, সমাজ সেবক কামরুল আনোয়ার।মাওলানা বারীর ইফতারের মুনাজাত পরিচালনা পর ইফতার শেষে সভার সমাপ্তি ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার নুরুল আমিন। উক্ত অনুষ্ঠানের সার্বক্ষনিক সার্বিক সহেযোগিতা করেন সাবেক সা: সম্পাদক ও বর্তমান কমিটির সহ-সভাপতি মোঃ লিয়াকত আলী। স্বাগত বক্তব্যে সভাপতি আবদুর রব চৌধুরী ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাটোয়ারী অতীতের সকল ভেদাভেদ ভুলে সংগঠনের ঐতিয্যকে ফিরে আনার জন্য সবাইকে একযোগে মিলেমিশে কাজ করার জন্য উদাত্ত্ব আহ্বান জানান। নতুন কার্যকরী কমিটির সদস্যবৃন্দ ২০১৭-২০১৮: সভাপতি: আবদুর রব চৌধুরী, সহ-সভাপতি: মোহাম্মদ লিয়াকত আলী, সহ-সভাপতি: ডাঃ মামতাজ জাহান, সাধারণ সম্পাদক: রফিকুল ইসলাম পাটোয়ারী, সহ-সাধারণ সম্পাদক: আনোয়ারুল আজিম,সাংগঠনিক সম্পাদক: মাইনুল আলম, কোষাধ্যক্ষ: হাজী মোঃ মোছাদ্দেকুর রহমান ভূঁইয়া, প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক: মানিক হোসাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: মোহাম্মদ হক, নির্বাহী সদস্য: হাজী আবুল হোসাইন, তাজু মিয়া ও জাহিদ মিন্টু।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV