নিউইয়র্কে সিএমবিবি’র ইফতার পার্টি : অবৈধ নির্বাচন কমিশন কর্তৃক নিয়োগ প্রাপ্ত কমিটিও অবৈধ
নিউইয়র্ক : নিউইয়র্কে ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড এর গ্রীন হাউজে চার্চ-ম্যাকডোনাল্ড বিজনেস এসোসিয়েশন কর্তৃক গত ২৯শে মে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সি.এম.বি.বি.এ. ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কামাল উদ্দীন ও সভা পরিচালনা করেন এম মাহাব। উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সি.এম.বি.বি.এ. সাধারণ সম্পাদক এল আলী, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, সদস্য এম খায়ের, এ এইচ খন্দার জগলু, মইনুল আলম, ইঞ্জিঃ আলহাজ্ব ফজলুর হক, আবু আহমেদ, সাহাব উদ্দিন, এ শেখ ফরহাদ সিপিএ, আব্দুল কাদের মিয়া, জাফর উল্লাহ, কমিউনিটির গণ্যমান্য লোকদের মধ্য উপস্থিত ছিলেন লুৎফুর করিম, মাহফুজুর রহমান নান্নু, আবু খালিকুজ্জামান, সিএমবিবিএর সাবেক সভাপতি এনামূল হক, ইঞ্জিঃ আহসান হাবীব ও ব্রুকলিনের কমিউনিটির অনেক গণ্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা বারী। দোয়া অনুষ্ঠানে মাওলানা বারী রমজানের তৎপার্য্য পূর্বক সকলের মঙ্গল কামনা করেন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ট্রেজারার মোঃ আনোয়ার হোসেন, তিনি তার বক্তব্যে সি.এম.বি.বি.এ. এর কিছু সদস্যদের প্রতি ইঙ্গিত করে বলেন কাদা ছোড়াছোড়ি ও ব্যক্তিস্বার্থে সি.এম.বি.বি.এ. কে ব্যবহার না করে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ সি.এম.বি.বি.এ. গঠন করার জন্য সবার প্রতি আহ্বান জানান। এখানে উল্লেখ্য যে গত সপ্তাহের পত্র-পত্রিকার মাধ্যমে তথাকথিত সি.এম.বি.বি.এ. প্রধান নির্বাচন কমিশনার কর্তৃক উনার পছন্দের কিছু লোককে নিয়ে অসাংগঠনিকভাবে একটি কমিটি গঠন করেন। আমার প্রশ্ন উনি কি সংগঠন জানেন না, নাকি সংগঠন বুঝেন না। উনি উনার ইচ্ছামত সংবিধানের বিধিমালা না মেনে মন গড়া কমিটি দিয়ে চার্চ-ম্যাকডোনাল্ড বিজনেস এসোসিয়েশনকে এক গভীর সঙ্কটের দিকে ঠেলে দিচ্ছেন। আমি সি.এম.বি.বি.এ. এর সদস্যবৃন্দদের বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি আসুন সবাই মিলে সি.এম.বি.বি.এ. এর মত সুনামধন্য প্রতিষ্ঠানকে রক্ষা করি।
সভাপতির সমাপনি বক্তব্যে কামাল উদ্দিন সি.এম.বি.বি.এ. প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি সি.এম.বি.বি.এ. এর সকল সদস্যদের বর্তমান সংকট নিরসনে সবাইকে এগিয়ে আসার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। নির্বাচন কমিশনার নূরুল আমিন গঠনতন্ত্র তোয়াক্কা না করে নির্বচন কমিশনের স্বেচ্ছাচারিতা ও উনার পছন্দের গুটিকয়েক লোককে নিয়ে পত্র-পত্রিকার মাধ্যমে একটি কমিটি দেখতে পেয়ে আমরা সি.এম.বি.বি.এ. এর দায়িত্বরত কর্মকর্তা হিসেবে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এখানে উল্লেখ্য যোগ্য যে, প্রধান নির্বাচন কমিশনার নূরুল আমিন উনার অফিসে আমাদেরকে ডেকে আস্বস্থ করেছিলেন যত তাড়াতাড়ি যম্ভব সংবিধান মোতাবেক সবার মতামতের ভিত্তিতে ইলেকশনের মাধ্যমে একটি সুন্দর কমিটি উপহার দিবেন। মতামত তো দূরের কথা সংবিধানকে পাশ কাটিয়ে উনার পছন্দের কিছু লোককে নিয়ে পত্রপত্রিকার মাধ্যমে একটি কমিটি দেখতে পেলাম।
এই মর্মে সকল সম্মানিত চার্চ-ম্যাকডোনাল্ড বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (সি.এম.বি.বি.এ.) এর সাধারন সদস্য ও সদস্যাদের জানানো যাচ্ছে অবৈধ নির্বাচন কমিশন কর্তৃক ২৩শে মে ২০১৭, নিয়োগ প্রাপ্ত কমিটিও অবৈধ। গঠনতন্ত্রের ১৪ (১) ও ১৪ (২) ধারা বিরোধী ও সাংঘর্ষিক। অর্থাৎ তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের পরিবর্তে ২ (দুই) সদস্যের অধীনে নির্বাচন অকার্যকর। তাই নির্বাচন কমিশন ও নিয়োগদানকারী কমিটি অবৈধ।
এ অবস্থায় সংগঠনকে রক্ষার স্বার্থে ভারপ্রাপ্ত সভাপতির গঠনতান্ত্রিক ক্ষমতাবলে ১১(১) ও ১১ (২), ১৩ (১) ও ১৩ (২) ধারা মোতাবেক বাতিল করেছি। বর্তমান কমিটি তার কার্যক্রম চালিয়ে যাবে। প্রতিটি সম্মানিত সাধারন সদস্য ও সদস্যাদেরকে অবহিত করেছি। আমার নেতৃত্বে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে কমিটি পরিচালিত হচ্ছে।
তাই সাধারন সভা ডেকে সম্মানিত সকল সদস্য ও সদস্যাদের উপস্থিতিতেই নিরপেক্ষ কার্যকর নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের তারিখ করা হবে।
এই অবস্থায় সংগঠন বিরোধী কার্যকলাপে যারা লিপ্ত রয়েছেন তাদের বিরত থাকার আহ্বান জানাচ্ছি। আমি সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। পরিশেষে ইফতার মাহফিলে সবাইকে আসার জন্য সংগঠন ও আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সভা সমাপ্তি ঘোষণা করছি। প্রেস বিজ্ঞপ্তি
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ