নিউইয়র্কে সিনহা আবুল মনসুর’র ‘জীবন এতো ছোট কেন?’ গ্রন্থের প্রকাশনা উৎসব ১৩ মে
নিউইয়র্ক : সিনহা আবুল মনসুর-পেশায় এন্থোলজিস্ট। কাজ করেন নিউইয়র্কের নাসাউ কাউন্টি মেডিকেল সেন্টারে। চিকিৎসা শাস্ত্র যার পেশা সেই মানুষটির অন্য পরিচয় একজন লেখক- সুসাহিত্যিক। প্রবাসে বাংলা ভাষায় সাহিত্য চর্চ্চায় এগিয়ে থাকাদের তালিকায় নিঃসন্দেহে সিনহা মনসুর অগ্রগন্য। তার পঞ্চম গ্রন্থ ‘জীবন এতো ছোট কেন?’ এক বন্ধুর অকাল মৃত্যুকে উপজীব্য করে রচিত উপন্যাস ‘জীবন এতো ছোট কেন?’ সবার হৃদয় ছুঁয়ে যাবে।
ঢাকার অভিজাত প্রকাশনা সংস্থা দিব্য প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে গ্রন্থটি। এবারের বাংলা একাডেমীর একুশের বইমেলায় ‘জীবন এতো ছোট কেন?’ অনেকের দৃষ্টি কেড়েছে। সেই বইটির প্রবাসে আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন হবে আগামী ১৩ মে শুক্রবার। গুলশান টেরেসে (সাবেক ঢাকা ক্লাব)-এ রাত ৯টায় শুরু হবে অনুষ্ঠান।
‘জীবন এতো ছোট কেন?’ উপন্যাসটি নিয়ে আলোচনা করবেন কলামিস্ট বেলাল বেগ, হাসান ফেরদৌস, কবি ফকির ইলয়াস ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য এম এম শাহীন।
লেখক সিনহা মনসুরের লিখিত অন্যন্য গ্রন্থগুলো হচ্ছে ‘দ্বীপ ও জনপদের গল্প’, ‘হুমায়ূন : একজন হ্যামিলনের বাঁশিওয়ালা’, জীবনান্দ- সময়ের নি:সঙ্গ নাবিক, ‘সেইসব অদ্ভুত ভ্রমণ’। তিনি চিকিৎসাবিজ্ঞান নিয়েও বই লিখেছেন। ২০১১ সালে আমেরিকা থেকে প্রকাশিত হয়েছে চিকিৎসাবিজ্ঞানের বই।বর্ণমালা নিউজ
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া