নিউইয়র্কে সিলেট দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব আমেরিকা এর ইফতার মাহফিল
ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে সিলেট দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় উদ্দিপনায় গত রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের মামুন’স টিউটোরিয়ালে আয়োজিত এ অনুষ্ঠানে সিলেট দক্ষিণ সুরমাসহ বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন।
সিলেট দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি প্রফেসর খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শফিউর রহমান বাবুল ও শাহেদ আহমেদ।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও দো’য়া মোনাজাত পরিচালনা করেন করেন হাফিজ আবদুল কাদির।
অনূষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের সহকারী এটর্নী জেনারেল এ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু, মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুন, সিলেট দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব আমেরিকা’র উপদেষ্টা জুনেদ আহমদ, ইশতাক আহমেদ, প্রফেসার আবদুল কায়্যূম, মাসুম আহমেদ ও রিয়াজ উদ্দিন কামরান এবং বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি শামিম মিয়া।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কর্মকর্তা আল আমিনুল হক পান্না, শামীম আহমদ, মছনুর রহমান,মারুফ আহমদ, মোস্তাকুর রহমান লিটন, জাহাঙ্গীর হোসেন, শাহ কামাল, আইনুল হক, জামিসহ কমিউনিটির নেতৃবৃন্দ।
দোয়া মুনাজাতে দেশ, জাতি ও মানব জাতির কল্যাণ কামনা করা হয়।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!