Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সিলেট-৬ আসনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীর সমর্থনে মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক পঠিত: 94 বার

প্রকাশিত: December 20, 2018 | 3:32 PM

রশীদ আহমদঃ বাংলাদেশের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগন্জ) আসনে ২৩দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর সমর্থনে নিউইয়র্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।গত ১৬ই ডিসেম্বর রোববার সন্ধ্যায় ওজনপার্কের রৌজ বেঙ্গল রেষ্টুরেন্টে ফয়সল আহমদ চৌধুরী সমর্থক ফোরাম ইউএসএ’র  ব্যানারে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটি সাবেক সভাপতি আজমল হোসেন কুনু।
নিউইয়র্কের পরিচিত মুখ,যুবনেতা আতিকুল হক আহাদ ও তরুণ সংগঠক মোঃ ফাহিম সাকিল অপুর যৌথ পরিচালনায় সভার শুরুতে কুরআনে হাকীম থেকে তেলাওয়াত করেন খাবিরুজ্জামান ও স্বাধীনতা যুদ্ধে শহীদদের উদ্দেশে মোনাজাত পরিচালনা করেন ইয়র্ক বাংলা সম্পাদক মাওলানা রশীদ আহমদ।সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু,বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনার আনোয়ার হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম,আলহাজ্ব আবদুল মন্নান পাখি, সাবেক ছাত্রনেতা শিক্ষাবিদ আহমদ আবু উবায়দা, যুবদলের কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতেন।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল হাকীম,আলী সিদ্দিক,ইন্জিনিয়ার সায়েম আহমদ, যুবদল নেতা সাইফুর খান হারুন,মুহাম্মদ বুরহান উদ্দিন,  বিএনপি নিউইয়র্ক মহানগর শাখার সিনিয়র সহ সভাপতি খলকুর রহমান,সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ,২৩দলীয় জোটের আবদুস সামাদ,হিউম্যানিটি ক্লাব অফ আমেরিকার সেক্রেটারি আলম চৌধুরী, রিয়াল এডমিরাল মাহবুব আলী স্মৃতি সংসদ নিউইয়র্কের সেক্রেটারি আজাদুল ইসলাম আলমগীর,হাফেজ শাহবাজ আহমদ, সাবেক ছাত্রনেতা মাহমুদুল হাসান,শরীফ আহমদ,রিংকু চৌধুরী,সৈয়দ এ জামান বাবু,নাজিম আহমদ চৌধুরী, যুক্তরাষ্ট্র ছাত্রদল নেতা মাহফুজ আহমদ,আহমদ সালমান,শাহিন রহমান,শরীফ আহমদ সরওয়ার,জাকারিয়া হক, সুজন আহমদ,জাহিদ রুবেল,আদিল হোসেন,আবুল কালাম,সামছুদ্দীন ও ছানা আহমদ প্রমুখ।
সিলেট-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী টেলি কনফারেন্সে প্রবাসীদের সহযোগিতা কামনা করে বলেন,আমি বিয়ানীবাজার-গোলাপগন্জবাসীর জন্য কাজ করতে চাই। 
ফয়সল আহমদ চৌধুরী তার জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন,আগামী ৩০শে ডিসেম্বরের নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও নজীরবিহীন নির্বাচন। আল্লাহ সঙ্গে থাকলে কোনো শক্তি নেই আমাদের পরাজিত করতে পারবে না।
যুক্তরাজ্য প্রবাসী ফয়সল আহমদ চৌধুরীর ছোট ভাই টেলিকনফারেন্সে বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে আমার ভাইকে নির্বাচিত করার জন্য যুক্তরাষ্ট্র থেকে আপনারা প্রচারণা ও সহযোগিতা করেন।
সভায় অতিথিরা জাতীয় সংসদ নির্বাচনে ২৩দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থীকে  বিজয়ী করার লক্ষে নিজ নিজ অবস্থান থেকে বিয়ানীবাজার-গোলাপগন্জ প্রবাসীদের বিশেষ ভূমিকা রাখার আহ্বান জানান হয়।

বক্তারা আরো বলেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়ার মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার সহ জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে দেশবাসীকে নির্বাচনের মাঠে থাকার অনুরোধ জানান। তারা বলেন, আওয়ামী লীগ সরকার দেশকে ধ্বংস করেছে, দেশের মানুষের ওপর অত্যাচারের স্ট্রীম রুলার চালাচ্ছে। মানুষের শান্তি ফিরিয়ে আনতে, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে ধানের শীষে ভোট দিয়ে ২৩দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থীদের বিজয়ী করার বিকল্প নেই।   

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV