নিউইয়র্কে সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ’র উৎসবমুখর বনভোজন
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : ব্যাপক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ ইনক্’র বার্ষিক বনভোজন। গত ৭ আগস্ট রোববার অনুষ্ঠিত এ বনভোজনে নিউইয়র্কে বসবাসরত সুনামগঞ্জ এলাকার নারী-পুরুষ-শিশু-কিশোররা দিনভর এস্টেরিয়া পার্কের খোলা মাঠে খেলাধুলাসহ নানা আনন্দ উপভোগ করেন। মেতে ওঠেন বর্ণাঢ্য আয়োজনে। বনভোজনে সুনামগঞ্জ ছাড়াও বৃহত্তর সিলেটের বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন। সুনামগঞ্জ প্রবাসীদের মিলন মেলায় পরিনত হয় এই বনভোজন।
সুনামগঞ্জ জেলা সমিতির সভাপতি মো. জুসেফ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান রানা ও সদস্য মানিক আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লন্ডনের বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি লিডার ফয়জুর রহমান চৌধুরী ফরহাদ এমবিই, নিউজার্সীর কমিউনিটি লিডার লুৎফুল হাদী কবির, সুনামগঞ্জ জেলা সমিতির উপদেষ্টা মুক্তিযোদ্ধা ছদরুন নূর, মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী, আলহাজ্ব গিয়াস উদ্দিন, আবদুস শহীদ, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা আবদুর রহিম বাদশা, শাহীন আজমল, জালালাবাদ এসাসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক আহমেদ জিলু, সুনামগঞ্জ জেলা সমিতির সাবেক সভাপতি আফতাব আলী, বিশ্বনাথ সমিতির সভাপতি মখন মিয়া, ছাতক সমিতির সাবেক সভাপতি এস এম জলিল, বনভোজন কমিটির সদস্য সচিব এম রহমান কামাল, যুগ্ম আহ্বায়ক আলাল আহমদ, নুরুল হক, বিয়ানীবাজার সমিতির সভাপতি মাসুদুল হক সানু, বিয়ানীবাজার সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম দেলোয়ার, মুক্তিযোদ্ধা মো. ইকবাল, কমিউনিটি এক্টিভিস্ট মিনহাজ আহমেদ শাম্মু, হাবিবুর রহমান, রাবেয়া মালেক, রেহানা নূর, শিউলী চৌধুরী, মমতাজ চৌধুরী, হাফসা জলীল প্রমুখ।
বিপুল সংখ্যক সুনামগঞ্জবাসী ও কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানে সমিতির কর্মকর্তা ও অতিথিরা বক্তব্য রাখেন। বনভোজনে সমিতির কর্মকর্তারা দেশে ও প্রবাসে সুনামগঞ্জবাসীর কল্যাণে কাজ করার অঙ্গীকার পুন:ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতি মো. জুসেফ চৌধুরী প্রবাসী সুনামগঞ্জবাসীসহ আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই বনভোজন সফল হয়েছে। বনভোজনে সহযোগিতাকারীদের প্রতি বিশেষ কৃতজ্ঞা প্রকাশ করে তিনি বলেন, সুনামগঞ্জ জেলা সমিতির সদস্যরা একটি পরিবারের মত। সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে সুনামগঞ্জবাসীর প্রিয় এই সংগঠন। সংগঠনকে আরো এগিয়ে নিতে তিনি সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।
আয়োজকরা জানান, বিপুল সংখ্যক সুনামগঞ্জবাসী বনভোজনে অংশ নেন। এদিন প্রবাসীরা দলে দলে প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত বনভোজন স্থলে সমবেত হন। দীর্ঘদিন পর প্রবাসীরা একে অপরকে কাছে পেয়ে মেতে ওঠেন নানা আলাপচারিতায়। ঘুরে ঘুরে উপভোগ করেন প্রাকৃতিক সৌন্দর্য। বনভোজনে বিভিন্ন বয়সী ছেলেমেয়েদের জন্য আয়োজন করা হয় খেলাধূলার। মহিলাদের জন্যও ছিল বিশেষ আয়োজন। সবশেষে আয়োজন করা হয় বনভোজনের অন্যতম আকর্ষণ র্যাফেল ড্র। এতে পুরষ্কার হিসাবে ছিল বিভিন্ন মূল্যবান সামগ্রী। শেষে খেলাধুলায় অংশগ্রহনকারি এবং র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
বনভোজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, সভাপতি জুসেফ চৌধুরী, সহ সভাপতি মো: মনির উদ্দিন, মো: আবদুল আজিজ, মো: আবুল কাশেম, রাবেয়া মালিক ও মোতাহার হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আজিজুর রহমান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল হক চুন্নু, কোষাধ্যক্ষ এ কে রহমান কামাল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সাদস্যিক সম্পাদক মো: শুকুর আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুব্রত তালুকদার, আইন ও আন্তর্জাতিক সম্পাদক এডভোকেট পিংকু তালুকদার, যুব, ক্রীড়া ও বিনোদন সম্পাদক হামজা কোরেশী, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক ছাদিকুর রহমান সুফিয়ান, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক রেহানা নূর, দপ্তর সম্পাদক রিন্টু লাল দাশ, কার্যকরী সদস্য : আফতাব আলী, নূরুল হক, আশরাফুল হক, মারুফ আহমেদ, মানিক আহমেদ, গৌতম চক্রবর্তী, সফিকুর রহমান, আবুল হায়াত সুমন, আবুল খায়ের, জাহিদ মিয়া, মোশারফ মোত্তাহিদ আলী এবং গোলাফ মিয়া।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ