Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সুনামগঞ্জ জেলা সমিতির উপদেষ্টা পরিষদ গঠন

অনলাইন ডেস্ক পঠিত: 91 বার

প্রকাশিত: May 2, 2017 | 1:20 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন সুনামগঞ্জ জেলা সমিতির নতুন উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। গত ৩০ শে এপ্রিল রোববার অনুষ্ঠিত সমিতির কার্যকরী পরিষদের এক সভায় উপদেষ্টা পরিষদ গঠন ছাড়াও ইফতার পার্টি ও বনভোজনের তারিখ নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. জোসেফ চৌধুরী এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক তৌফিকুল আম্বিয়া টিপু।
সভায় সর্ব সম্মতি ক্রমে আগামী ২০১৭-২০১৯ সালের জন্য সমিতির উপদেষ্টা নিয়োগ করা হয়। উপদেষ্টারা হলেন : নুরুজ্জামান চৌধুরী শাহী, তোফায়েল চৌধুরী, ছদরুন নূর, ইকবাল আহমেদ মাহবুব, অধ্যাপক বিদু ভূষণ চৌধুরী, সউদ চৌধুরী, আলহাজ গিয়াস উদ্দিন, আব্দুস সহিদ, এস এম জলিল, রাবেয়া মালিক, আবুল কালাম, তোফায়েল আহমেদ চৌধুরী, মাওলানা আবুল কাশেম এহিয়া।
সভায় আগামী ৫ ই জুন সোমবার সমিতির ইফতার পার্টি এবং আগামী ১৬ ই জুলাই বনভোজনের তারিখ নির্ধারণ করা হয়। এস্টোরিয়া পার্কে বনভোজন অনুিিষ্ঠত হবে।
সভায় বক্তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনামগঞ্জ সফরকে স্বাগত জানিয়েছেন। প্রধানমন্ত্রী সুনামগঞ্জে যে অনুদানের প্রতিশ্রুতি দিয়ে এসেছেন তার জন্য সমিতির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত অনুদান যাতে সঠিক সময়ে সঠিকভাবে ক্ষতিগ্রস্ত লোকজন পায় তা নিশ্চিত করতে হবে। চোর বাটফাররা যাতে এই অনুদানের মাল ও অর্থ হাতিয়ে না নিতে পারে সেদিকে খেয়াল রাখার অনুরুধ জানান।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল আজিজ, এডভোকেট আলা উদ্দিন, মনির উদ্দিন, মোহাম্মদ আলী রাজা, মানিক আহমেদ, আব্দুর রউফ, এম ডি এম কবির, হুমায়ুন কবির সোহেল, হোসেন আহমেদ, রাসেল মিয়া, রেহেনা নূর, হামজা কুরেশী প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV