নিউইয়র্কে সৈয়দ আশরাফ স্মরণে যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারের দোয়া মাহফিল ও শোক সভা
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ সরকারের সাবেক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের আতœার মাগফিরাত কামনায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের পক্ষ থেকে নিউইয়র্কে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে এ উপলক্ষে দোয়া মাহফিল ছাড়াও শোক সভার আয়োজন করা হয়। সভায় তার বিদেহী আতœার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী সদস্য আশরাফ মাসুকের সভাপতিত্বে এবং কার্যকরী সদস্য শরিফ কামরুল আলম হিরার পরিচালনায় শোক সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ড. প্রদীপ রঞ্জণ কর, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সভাপতি বদরুল খান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাসিব হাসনু ও আব্দুর রহিম বাদশা, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শাহ মোঃ বখতিয়ার আলী, দপ্তর সম্পাদক প্রকৌঃ মোহাম্মদ আলী সিদ্দিকী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধূরী প্রমুখ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মমতাজ শাহনাজ, সহ সাধারণ সম্পাদক রুমানা আক্তার, আওয়ামীলীগ নেতা সৈয়দ আতিকুর রহমান, শেখ আতিকুল ইসলাম, এম এইচ মতিন, ওয়ালী হোসেন, আমিনুল ইসলাম চুন্নু, ইঞ্জিনিয়ার, মিজানুর রহমান, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুবল দেবনাথ, সহ সভাপতি ডিএম রনেল, সহ সাধারণ সম্পাদক নাফিউর রহমান তুরান, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মইদুর লস্কর জুয়েল, সহ সভাপতি মঞ্জুর চৌধুরী, খান শওকত, শেখ হাসিনা মঞ্চের সহ সভাপতি নাদের আলী মাস্টার. যুবলীগ নেতা রাহিমুজ্জামান সুমন, ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর এইচ মিয়া সহ আওয়ামীলীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে বাঙালী জাতি একজন সৎ, নির্ভীক, আদর্শবান, মানুষকে হারালো। তার শূন্যতা কখনো পূরণ হবার নয়। বাংলাদেশ আওয়ামী লীগের যোগ্য সাধারণ সম্পাদক হিসেবে যেমন তিনি দলকে পরিচালিত করেছেন তেমনী মন্ত্রী হিসেবেও যোগ্যতার সাথে দায়িত্ব পালন করে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।

উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর বৃহস্পতিবার থাইল্যান্ডে ব্যাংককের বামারুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। ৬৮ বছর বয়সী সৈয়দ আশরাফ ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি একাদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনে নির্বাচিত হন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রবাসী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের সন্তান সৈয়দ আশরাফুল ইসলাম।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল