Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে স্পেশালাইজড্ স্কুলে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী ও অভিভাবক সমাবেশ : মামুন’স টিউটোরিয়ালে সামার প্রোগ্রামে বিশেষ অফার

অনলাইন ডেস্ক পঠিত: 175 বার

প্রকাশিত: May 29, 2016 | 10:50 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : সামার ভেকেশান সামনে রেখে নিউইয়র্কে স্পেশালাইজড্ হাই স্কুলে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে সমাবেশ করেছে বাঙালি মালিকানাধীন অনন্য শিক্ষাপ্র্রতিষ্ঠান মামুন’স টিউটোরিয়াল। মামুন’স টিউটোরিয়ালের স্টার্লিং এভিনিউ’র ব্রঙ্কস শাখায় গত ২৮ মে শনিবার সন্ধ্যা ৭ টায় এ সমাবেশের আয়োজন করা হয়। সামার প্রোগ্রামে মামুন’স টিউটোরিয়ালে প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীর জন্য বিশেষ অফার থাকবে বলে জানান টিউটোরিয়ালের প্রিন্সিপাল বিশিষ্ট শিক্ষাবিদ শেখ আল মামুন। সামার প্রোগ্রাম নিয়ে প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।DSCN5578
সমাবেশে জানান হয়, আগামী জুলাই-আগস্ট শিক্ষা প্রতিষ্ঠানে সামার ভেকেশান থাকায় প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য স্পেশাল শিক্ষা কর্মসূচি গ্রহণ করা হয়। প্রিন্সিপাল শেখ আল মামুন বলেন, সামার প্রোগ্রামে অংশগ্রহণের ফলে অন্যান্য ছাত্র-ছাত্রীদের তুলনায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা শিক্ষাক্ষেত্রে অনেক ভাল ফলাফল করতে সক্ষম হবে। সামার প্রোগ্রাম শেষে অংশগ্রহণকারী কৃতি ছাত্র-ছাত্রীদের সার্টিফিকেট দেয়া হবে।
সমাবেশে শেখ আল মামুন বলেন, নিউইয়র্কের স্পেশালাইড হাই স্কুলে নিজ সন্তানকে পড়ানোর স্বপ্ন দেখে সব বাবা-মা-ই। আর এই স্বপ্ন বাস্তবায়নে সহায়ক হিসেবে দিনরাত কাজ করে যাচ্ছে মামুন’স টিউটোরিয়াল। সমাবেশে ২০১৭ সালে স্পেশালাইজড্ হাই স্কুলে ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ন বিষয়ে আলোকপাত করেন প্রতিষ্ঠানটির কর্ণধার শেখ আল মামুন এবং সিনিয়ার শিক্ষক মি. স্কট। সমাবেশে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকরা ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় ছাত্রছাত্রী ও অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন শেখ আল মামুন। স্পেশালাইজড্ হাই স্কুলে ইতোপূর্বে চান্স পাওয়া ছাত্র-ছাত্রীরাও তাদের অভিজ্ঞতা শেয়ার করেন।
সমাবেশে জানান হয়, প্রতি বছর সিটির ৮টি স্পেশালাইজড্ হাই স্কুলে ভর্তির জন্য প্রায় ৫০ হাজার ছাত্রছাত্রী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে মাত্র ৫ হাজার ছাত্র-ছাত্রী তুমুল প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণের মাধ্যমে ভর্তির সুযোগ পায়।05292016_15_MAMUNS_TUTORIAL
সমাবেশে হাই স্কুল ম্যাথ টিচার প্রিন্সিপাল শেখ আল মামুন জানান, মামুন’স টিউটোরিয়ালের সহযোগিতায় বিপুল সংখ্যক ছাত্রছাত্রী প্রতি বছর সিটির বিভিন্ন স্পেশালাইজড স্কুলে ভর্তির সুযোগ পাচ্ছে। তার প্রতিষ্ঠানের আন্তরিক প্রচেষ্টায় অগনিত ছাত্রছাত্রী স্টাইভেসেন্ট, ব্রঙ্কস সায়েন্স, ব্রুকলিন টেকসহ সিটির নামিদামি হাইস্কুলে ভর্তির সুযোগ পেয়েছে। তার এই প্রতিষ্ঠান থেকে কোচিং করে বহু ছাত্র-ছাত্রী সিটির স্পেশালাইজড হাইস্কুল ছাড়াও এসএটিতে ভালো স্কোর করে ভালো কলেজ-ইউনিভার্সিটিতেও ভর্তি হয়েছে। প্রিন্সিপাল শেখ আল মামুন আগামীতে মামুন’স টিউটোরিয়াল থেকে আরও বেশি ছাত্র-ছাত্রী যেন স্পেশালইজড স্কুলসহ ভাল ভাল শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেতে পারে সেজন্য নানামুখি প্রদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান।
তিনি জানান, ছেলে-মেয়েদের ভালো ফলাফল করতে নিয়মিত পড়াশুনা, হোমওয়ার্ক করার পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হতে হয়। অনুষ্ঠানে শেখ আল মামুন ছাত্র-ছাত্রীদের কঠোর পরিশ্রমী হবার পরামর্শ দেন। তিনি বলেন, সামনে শুরু হওয়া লম্বা সামার ভ্যাকেশনে বাচ্চাদের সঙ্গে অভিভাবকদের আচরন এবং কর্তব্য সম্পর্কে সবসময় মা-বাবাদের সচেতন থাকতে হবে। তাদের সঙ্গে আচরন করতে হবে বন্ধুর মতো। তারা ছুটির দিনগুলোতে কি করছে, কোথায় যাচ্ছে সে সম্পর্কে নিবিড় খোজ খবর রাখতে হবে। রাগ, ক্ষোভ কিংবা অভিমানে সন্তান আর অভিভাবকের মাঝখানে দেয়াল তৈরী করা যাবে না। বরং সন্তানের কাছে মা-বাবাকে হতে হবে সবচেয়ে বড় আস্থা ও ভরসাস্থল।
সমাবেশে শেখ আল মামুন জানান, স্পেশালাইজড্ হাই স্কুলের প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় উত্তীর্ণের মার্ক অর্জন করতে বিশেষ কৌশল অবলম্বন করতে হয়। এজন্য বাড়িতে প্রতিদিন একটা করে টেস্ট নিতে হবে। তিনি বলেন, আমরা আগে প্রতি সপ্তাহে একবার টেস্ট নিতাম। কিন্তু এবার সামারে আমরা তিনটা করে টেস্ট নেবো। ছাত্র-শিক্ষকÑঅভিভাবক সবাই মিলে চেষ্টা করলে সাফল্য আসবেই ইনশাল্লাহ।
শেখ আল মামুন জানান, তার এখানে কিন্ডারগার্টেন থেকে শুরু করে ১২ গ্রেড পর্যন্ত ছাত্রছাত্রীদের আফটার স্কুল, উইকেন্ড হোমওয়ার্ক ছাড়াও ছাত্রছাত্রীদের রিজেন্টস, সিটি ওয়াইড টেস্ট, এসএটি, পিএসএটিসহ স্পেশালাইজড স্কুলে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক ক্লাস নেয়া হয়।
তিনি জানান, ভালো ফলাফলের জন্য সামার প্রোগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সামার উপলক্ষে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়। মামুন’স টিউটোরিয়ালে সামার প্রোগ্রামে যাতে বেশী সংখ্যক ছাত্র-ছাত্রী অংশগ্রহণের সুযোগ পেতে পারে সেজন্য ব্রঙ্কস ও জ্যাকসন হাইটস -দু’টো শাখায়ই বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান মামুন।
উল্লেখ্য, প্রিন্সিপাল শেখ আল মামুনের সরাসরি তত্ত্বাবধানে সিটির বিভিন্ন স্কুলের প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষকরা এখানে ছাত্রছাত্রীদের শিক্ষা দান করছেন নিয়মিত। শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন আমেরিকান কলেজ-ইউনিভার্সিটির মেধাবী ছাত্রছাত্রীরাও।
মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুন জানান, মামুন’স টিউটোরিয়ালে ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে স্বল্প আয়ের অভিভাবকদের জন্যও বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে। ভর্তিসহ কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে শেখ আল মামুন তার সাথে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন। যোগাযোগ : ১৫০৪ ওলমস্টেড এভিনিউ (কর্ণার অব স্টার্লিং এভিনিউ), ব্রঙ্কস, নিউইয়র্ক ১০৪৬২ এবং ৩৭-২১, ৭২ স্ট্রিটের দোতলায় (টক অব দ্য টাউন রেস্টুরেন্টের ওপরে) জ্যাকসন হাইটস, নিউইয়র্ক ১১৩৭২। ফোন : ৯১৭-৫৬১-১০৯০, ৩৪৭-৬৫৭-০৫৩০ এবং ৭১৮-৫০৭-২১১৩।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV