নিউইয়র্কে স্পেশালাইজড স্কুলের ভর্তি পরীক্ষা জন্য স্কলাস্টিকায় ফ্রি ম্যাথ ওয়ার্কশপ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যে সকল ছাত্র-ছাত্রী আগামী বছর অর্থাৎ ২০১৮ সালের অক্টোবরে স্পেশালাইজড হাইস্কুলে ভর্তি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক অর্থাৎ বর্তমানে যারা ৭ম গ্রেডের ছাত্র-ছাত্রী তাদের জন্য জ্যাকসন হাইটসের স্কলাষ্টিকায় সম্পূর্ণ ফ্রী ‘ম্যাথ ফাউন্ডেশন বিল্ড আপ’ কোর্স দেয়া হচেছ। এই কোর্স আগামী ২৮ অক্টোবর শুরু হবে। অত্যন্ত অভিজ্ঞ এবং স্কলাষ্টিকার নিয়মিত শিক্ষক কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটের শিক্ষকতায় এই কোর্স পুরো তিন মাস চলবে। তবে শুরুতে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে একটা টেষ্ট দেয়া হবে যা ফাউন্ডেশন লেভেলের একটি সাধারণ মানের হবে। যারা এই টেষ্টে ন্যুনতম ৪০% স্কোর পাবে শুধুমাত্র তাদেরকেই এই সুযোগ দেয়া হবে। বৃহস্পতি থেকে রবিবার পর্যন্ত যে কোনদিন এসে এই টেষ্ট দেয়া যাবে
উল্লেখ্য, বিগত জুলাই মাসে স্কলাষ্টিকা একইভাবে ‘ফ্রী ম্যাথ ওয়ার্কশপ’ ঘোষনা করেছিল। একই শিক্ষকের শিক্ষকতায় এবং অংশ গ্রহনকারী সকল ছাত্র-ছাত্রীর যেমন উপকার হয়েছে, তেমন, তাদের অভিভাবকরাও অনেক প্রশংসা করেছেন।
স্কলাষ্টিকার কর্ণধার রেজা রশীদ জানান, অতীতের মতো আগামীতে ইএলএর (ভার্বাল) উপরও ওয়ার্কশপ আয়োজন করা হবে। যারা স্পেশালাইজড হাইস্কুলের জন্য ভর্তি প্রস্তুতি নিতে চায় তাদের এখনই শুরু করা উচিৎ। তিনি আরও জানান, এই ভর্তি প্রস্তুতিসহ এসএটি রিজেন্টস পরীক্ষা প্রস্ততির সব ক্লাসই এখন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট এবং কর্ণেল বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটের শিক্ষকতায় চলছে এবং খুবই কম মুল্যে। বিস্তারিত জানতে হলে যোগাযোগ করতে হবে ৯১৭-২৮৮-২৪৪৮ নাম্বারে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!