Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে স্পেশালাইজড হাইস্কুল ভর্তি পরীক্ষার ফলাফল : সাফল্যের ধারাবাহিকতায় এগিয়ে মামুন’স টিউরোরিয়াল

অনলাইন ডেস্ক পঠিত: 150 বার

প্রকাশিত: March 17, 2017 | 7:41 AM

ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্ক সিটির স্পেশালাইজড হাইস্কুল ভর্তি পরীক্ষার ফলাফলে ধারাবাহিক সাফল্যে এবারও এগিয়ে মামুন’স টিউরোরিয়াল। কমিউনিটির অন্যতম এ টিউটোরিয়ালের শিক্ষার্থীরা দলে দলে জায়গা করে নিচ্ছে নিউইয়র্ক সিটির সেরা হাইস্কুলগুলোতে। প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী স্পেশালাইজড হাইস্কুলগুলোর প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রতিদ্বন্দ্বিতা করে। প্রায় ৫ হাজার আসনের প্রতিটির জন্য লড়াই করতে হয় গড়ে ৩০-৪০ জন মেধাবীকে। এ প্রতিযোগিতায় বাঙালী শিক্ষার্থীদের সাফল্যের হার ঈর্ষনীয়। বাংলাদেশি প্রজন্মের এ সাফল্যগাথার নেপথ্যে কাজ করে যাচ্ছে মামুন’স টিউটোরিয়ালসহ বাংলাদেশি মালিকানাধীন বেশক’টি টিউটোরিং সেন্টার। গত সপ্তাহে পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর গত ১১ মার্চ শনিবার মামুন’স টিউরোরিয়ালের ব্রঙ্কস শাখায় আয়োজন করা হয় মিষ্টি পার্টি। মিষ্টির প্যাকেট হাতে দলে দলে উপস্থিত হন সফল শিক্ষার্থীদের অভিভাবকরা। প্রচন্ড শৈত্যপ্রবাহ উপেক্ষা করে উৎসাহ-উদ্দীপনায় সুবিশাল ক্লাসরুমে কর্নধার শেখ আল মামুন ও ডা. নাহিদ খান উষ্ণ অভিনন্দন জানান শিক্ষার্থী-অভিভাবকদের।
মূলধারার রাজনীতিক প্রবাসী আইনজীবী মোহাম্মদ এন মজুমদার ফুলের তোড়া হাতে অভিনন্দন জানান এ সাফল্যের নেপথ্য নায়ক প্রফেসার শেখ আল মামুনকে। এ সময় উপস্থিত ছিলেন মূলধারার রাজনীতিক আব্দুস শহিদ, কমিউনিটি এক্টিভিস্ট শামীম মিয়া, মামুন এ ইসলাম, শিক্ষক রাশিদুল বারীসহ অনেকেই। মিষ্টি পার্টি শুরু হয়েছিল শোকরিয়া আদায়ের মধ্য দিয়ে। দোয়া মোনাজাত পরিচালনা করেন পার্কচেস্টার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ মাঈনুল ইসলাম।
আনন্দঘন ও উৎসবমুখর এ পরিবেশে মন খুলে প্রতিক্রিয়া জানান অভিভাবক-শিক্ষার্থীরা। স্পেশালাইজড স্কুলে প্রিয় সন্তানের ভর্তির সুযোগে তারা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মামুন’স টিউটোরিয়ালের কর্নধার শিক্ষক শেখ আল মামুনকে। আগত অধিকাংশ অভিভাবকরা আবেগ আপ্লুত। কারো কারো চোখে আনন্দ অশ্রু। মামুন’স টিউটোরিয়াল থেকে এবার প্রায় অর্ধ শত ছাত্র-ছাত্রী স্টাইভিসেন্ট, ব্রঙ্কস সায়েন্স, ব্রুকলিন টেকসহ সিটির নামকরা হাইস্কুলে ভর্তির সুযোগ পেয়েছে। সেই আনন্দে তিনি আয়োজন করেন মিষ্টি পার্টির।
একজন অভিভাবক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সন্তানকে নিয়ে এসেছি। মামুন ভাইকে বললাম, খরচ দিতে পারবো না। মামুন ভাই বললেন, আগে সন্তানকে পাঠান। খরচ পরে। এ পর্যন্তই। এরপর কখনই টাকার জন্য মামুন ভাই বলেননি। আমিও দিতে পারিনি। আজ আমার সন্তান যাবে ব্রঙ্কস সাইন্সে। মামুন ভাইয়ের এ ঋণ কিভাবে শোধ করব আমার জানা নেই।
শিক্ষক শেখ আল মামুন বলেন, বাবা-মা এবং ওদের মুখে যখন স্বপ্ন পূরণের গল্প শুনি তখন গর্বে, আনন্দে বুকটা ভরে যায়। তিনি বলেন, এ কৃতিত্ব ছাত্র এবং তাদের অভিভাবকদের। আমরা শুধু দিক নির্দেশনা দিয়ে যাই। চেষ্টা করি একজন শিক্ষার্থীর সর্বোচ্চ মেধা বিকাশের। আগামীর প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারা যাতে সফল হতে পারে। আমাদের স্বপ্ন বেচে থাকবে ওদের মাঝে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV