Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে স্পেশালাইজড হাইস্কুল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ : মামুন’স টিউরোরিয়ালের ঈর্ষনীয় সাফল্য

অনলাইন ডেস্ক পঠিত: 88 বার

প্রকাশিত: March 10, 2018 | 11:44 PM

https://www.facebook.com/USANewsNY/videos/2120745227943265/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটির স্পেশালাইজড হাইস্কুল ভর্তি পরীক্ষার ফলাফলে মামুন’স টিউরোরিয়াল ধারাবাহিক সাফল্যে এবারও এগিয়ে। কমিউনিটির অন্যতম সেরা এ টিউটোরিয়ালের বিপুল সংখ্যক সশিক্ষার্থী জায়গা করে নিচ্ছে নিউইয়র্ক সিটির সেরা হাইস্কুলগুলোতে। চলতি সপ্তাহে পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর গতকাল ১০ মার্চ শনিবার মামুন’স টিউরোরিয়ালের ব্রঙ্কস শাখায় আয়োজন করা হয় মিষ্টি পার্টি। সফল শিক্ষার্থীদের অভিভাবকরা মিষ্টির প্যাকেট নিয়ে দলে দলে উপস্থিত হন এ আনন্দ উৎসবে। বিপুল উৎসাহ-উদ্দীপনায় টিউরোরিয়ালের সুবিশাল ক্লাসরুমে কর্নধার শেখ আল মামুন ও ডা. নাহিদ খান উষ্ণ অভিনন্দন জানান শিক্ষার্থী-অভিভাবকদের। অভিভাবকরা অভিনন্দন জানান এ সাফল্যের নেপথ্য কারিগর প্রফেসার শেখ আল মামুনকে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক বাংলা পত্রিকা ও টাইম টিভির সিইও আবু তাহের, ইউএসএনিউজঅনলাইন.কম ও সাপ্তাহিক জনতার কন্ঠ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, টাইম টিভির অন্যতম পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু, মামুন’স টিউরোরিয়ারের ডা. ফয়সাল আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট মামুন এ ইসলাম, আবদুর রব দলা মিয়াসহ অনেকেই।
ডা. নাহিদ খানের পরিচালনায় মিষ্টি পার্টি শুরু হয়েছিল শেখ আল মামুনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে।

আনন্দঘন ও উৎসবমুখর এ পরিবেশে মন খুলে প্রতিক্রিয়া জানান অভিভাবক-শিক্ষার্থীরা। স্পেশালাইজড স্কুলে প্রিয় সন্তানের ভর্তির সুযোগে তারা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মামুন’স টিউটোরিয়ালের কর্নধার শিক্ষক শেখ আল মামুনকে। আগত অধিকাংশ অভিভাবকরা আবেগ আপ্লুত হয়ে পড়েন। কারো কারো চোখে আনন্দ অশ্রু। তারা বলেন, মামুন ভাইয়ের এ ঋণ কিভাবে শোধ করব আমাদের জানা নেই।
শিক্ষক শেখ আল মামুন বলেন, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টায় বরাবরের মত এবারও আমাদের অসংখ্য শিক্ষার্থী স্টাইভিসেন্ট, ব্রঙ্কস সায়েন্স, ব্রুকলিন টেকসহ সিটির নামকরা হাইস্কুলে ভর্তির সুযোগ পেয়েছে। টিউরিয়ালের শিক্ষার্থীদের প্রায় ৭৫ ভাগ সে সুযোগ পেয়েছে। তা আরো বাড়তে পারে বলে জানান তিনি। ছাত্র-ছাত্রীদের আনন্দ ভাগভাগি করে নিতেই আয়োজন করা হয় মিষ্টি পার্টির।
মিষ্টি পার্টি চলাকালে শেখ আল মামুন জানান, আমাদের ছেলে-মেয়েরা ভালো স্কুলে পড়ার সুযোগ পেয়েছে। এ কৃতিত্ব ছাত্র এবং তাদের অভিভাবকদের। আমরা শুধু দিক নির্দেশনা দিয়ে যাই। চেষ্টা করি একজন শিক্ষার্থীর সর্বোচ্চ মেধা বিকাশের। প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারা যাতে সফল হতে পারে।
কয়েকজন শিক্ষার্থী তাদের প্রতিক্রিয়ায় বলেন, আমরা স্পেশালাইজড স্কুলে ভর্তি পরীক্ষার জন্য মামুন’স টিউটোরিয়ালে প্রস্তুতিমূলক ক্লাসে অংশ নেই। আমাদের টিচাররা যতœসহকারে পড়িয়েছেন। তাই আমরা ভাল ফলাফল করেছি ।
উল্লেখ্য, প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী স্পেশালাইজড হাইস্কুলগুলোর প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রতিদ্বন্দ্বিতা করে। প্রায় ৫ হাজার আসনের প্রতিটির জন্য লড়াই করতে হয় গড়ে ৩০-৪০ জন মেধাবীকে। এ প্রতিযোগিতায় বাঙালী শিক্ষার্থীদের সাফল্যের হার ঈর্ষনীয়। বাংলাদেশি প্রজন্মের এ সাফল্যগাথার নেপথ্যে কাজ করে যাচ্ছে মামুন’স টিউটোরিয়ালসহ বাংলাদেশি মালিকানাধীন বেশক’টি টিউটোরিং সেন্টার।
https://www.facebook.com/USANewsNY/videos/2120777277940060/

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV