নিউইয়র্কে স্বদেশীকে বাসা ভাড়া দিয়ে বিপাকে বাড়ীর মালিক : চাকু নিয়ে তেড়ে আসার অভিযোগ, মামলা : গ্রেফতার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে স্বদেশীকে বাসা ভাড়া দিয়ে বিপাকে পড়েছেন এক বাংলাদেশী মালিক। অভিযোগ উঠেছে, বকেয়া বাড়ী ভাড়া লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে বাড়ীওয়ালার দিকে চাকু নিয়ে তেড়ে আসেন ভাড়াটিয়া। শেষ পর্যন্ত পুলিশ ডেকে তিনি রক্ষা করেছেন। পুলিশ ভাড়াটিয়াকে গ্রেফতারও করেছেন। উদ্ভুত পরিস্থিতি মামলা পর্যন্ত গড়িয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
সিটির জ্যামাইকায় বসবাসকারী বাংলাদেশী বাড়ীওয়ালা, কমিউনিটির পরিচিত মুখ ও বাংলাদেশ সোসাইটি ইনক’র সাবেক কর্মকর্তা শফিউদ্দীন কামাল জানান, গত বছরের জানুয়ারী মাসে মোজাম্মেল হক (মোকাররম)-কে তার বাসার দ্বিতীয় ফ্লোর মাসিক ৩ হাজার ডলারে ভাড়া দেন। বাসা ভাড়া নেয়ার আগে মোকাররম তার বাড়ী ব্রাক্ষণবাড়িয়া বলে দাবী করেন এবং ঢাকায় বড় হয়েছেন। এছাড়াও তিনি রিয়েল এস্টেট ব্যবসার সাথে জড়িত বলে জানান। ঘটনাচক্রে বাসার মালিক ব্রাক্ষণবাড়িয়া জেলায় হওয়ার তিনি স্বদেশী মনে করে মোকাররমকে বাসা ভাড়া দেন। বাসা ভাড়া নেয়ার পর মোকাররম তার তিন পুত্র-কন্যা নিয়ে বসবাস করতে থাকেন এবং দীর্ঘদিন ধরে স্ত্রীর সাথে তার কোন সম্পর্ক নেই বলে এক পর্যায়ে জানান। খবর ইউএনএ’র।
শফিউদ্দিন কামাল জানান, গত ৮ মাসের বাসা ভাড়া দিচ্ছেন ভাড়াটিয়া অপর বাংলাদেশী মোজাম্মেল হক (মোকাররম)। মোকররম বাসা ভাড়া নেয়ার পর দুই মাস ঠিকমত বাসা ভাড়া দেয়ার পর আর ভাড়া না দিয়ে নানানভাবে গড়িমসি করতে থাকেন এবং টানা ৮ মাস ভাড়া (২৪ হাজার ডলার) না দেওয়ায় তিনি শেষ পর্যন্ত আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
তিনি জানান, জানুয়ারী মাসের প্রথম দিকে ভারাটিয়া মোকারমের কাছে বাসা ভাড়া চাইতে গেলে উল্টো সে নানা ভয়-ভীতি দেখায় এবং হত্যার হুমকী দেয়। এক পর্যায়ে সে চাকু নিয়ে আঘাত করার জন্য এগিয়ে আসলে আমি বাধা দিয়ে পুলিশ কল করলে পলিশ তাকে গত ৪ জানুয়ারী রাতে গ্রেফতার করে। পরবর্তীতে আমি ‘অর্ডার অব প্রটেকশন’ (অর্ডার নং এনওয়াই ০৪০০৩৩১) আইনের আশ্রয় নেই।
এদিকে জামিনে মুক্তি পেয়ে মোকাররম আইন ভঙ্গ করে গত ৮ জানুয়ারী চুপিসারে আবার বাসায় ফিরে আসে। যা ক্যামেরায় রেকর্ড করা আছে। সর্বশেষ গত ১২ জানুয়ালী ভোরে মোকররমের বাসয় হৈচৈ-এর শব্দ সহ নারীর কান্না শুনতে পাই। ঘটনা জানতে দরজা খুলে গেলে দেখি সুইটি নামের একজন মহিলাকে (মোকাররমের গালফ্রেন্ড বলে পরিচিত) মারধর করার করা হচ্ছে। এসময় সাথে সাথে পুলিশ কল করলে পুলিশ বাসায় এসে ‘অর্ডার অব প্রটেকশন’ আইনে মোকাররমকে আবারও আটক করে।
অপরদিকে মোজাম্মেল হক (মোকাররম)-এর বিরুদ্ধে ‘ল্যান্ড লর্ড এন্ড ট্যানেন্ট কোর্টে’ও মামলা দায়ের করেছেন বাড়ীর মালিক শফিউদ্দিন কামাল। গত ১৭ জানুয়ারী বুধবার এই মামলার শুনানীর দিন ছিলো। কিন্তু এদিন মোকাররম কোর্টে যাননি বলে শফিউদ্দিন কামাল ২৩ জানুয়ারী ইউএনএ প্রতিনিধিকে জানান।
জানা গছে, অভিযুক্ত মোজাম্মেল হক (মোকাররম) বিগত প্রায় ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছে। ইতিপূর্বেও জ্যাকসন হাইটস ও জ্যামাইকা এলাকায় আরো কয়েকজন বাড়ীর মালিকের ভাড়া পরিশোধ না করার রেকর্ড রয়েছে। কেউ কেউ তাকে মার্শাল দিয়ে বাসা ছাড়তে বাধ্য করেন বলে জানা যায়। এবিষয়ে মোকাররমের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!