নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিশু নিহত
নিউইয়র্কে বর্জ্যবাহী একটি ট্রাকের ধাক্কায় নিহত হয়েছে চার বছর বয়সী বাংলাদেশি একটি শিশু। বৃহস্পতিবার সকালে আলবেনি শহরের সেন্ট্রাল এভিনিউ ও কোয়েল স্ট্রিটের মোড়ে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। মায়ের হাত ধরে রাস্তা পার হওয়ার সময় তামিম নামে শিশুটি দুর্ঘটনায় পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তামিমের বাবা মিজানুর রহমান অনিক আলবেনিতে একটি খাবার দোকানের মালিক। তামিম পড়ত স্থানীয় ফিলিপ জে অ্যাচিভমেন্ট একাডেমিতে। আলবেনির পুলিশ কর্মকর্তা স্টিভ স্মিথ সাংবাদিকদের বলেন, সকাল ৯টার দিকে মায়ের সঙ্গে স্কুলে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনায় পড়ে তামিম। ‘ওয়াক’ সাইন দেখে মায়ের হাত ধরেই রাস্তা পার হচ্ছিল তামিম। অন্যদিকে ট্রাকটিও তখন মোড় নিচ্ছিল। পুলিশ সংজ্ঞাহীন অবস্থায় তাকে আলবেনি মেডিকেল সেন্টার হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আলবেনির সহকারী ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ও কাউন্টি ভেহিক্যাল ক্রাইম ইউনিটের চিফ প্রসিকিউটর ম্যারি টানার রিচটার জানান, দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে কাজ শুরু হয়েছে। তামিমের মা ও প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি নিয়েছে পুলিশ। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ছবিও দেখা হচ্ছে। আটক করা হয়েছে ট্রাকটির চালককে। কাগজ অনলাইন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!