নিউইয়র্কে হৃদয়ে বাংলাদেশ’র বিজয় র্যালি ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ১৬ ডিসেম্বর
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে সামাজিক সংগঠন হৃদয়ে বাংলাদেশ’র বিজয় র্যালি ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে আগামী ১৬ ডিসেম্বর রোববার। বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে এদিন দুপুর ১টায় বিজয় শোভাযাত্রাটি ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার-ওলমস্টেড এভিনিউর এশিয়ান ড্রাইভিং স্কুল-তানিয়া বিউটি সেলুনের দেয়ালে অঙ্কিত বাংলাদেশের শহীদ মিনার ও জাতীয় স্মুতিসৌধের বিশাল প্রতিকৃতির সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হবে। এশিয়ান ড্রাইভিং স্কুল ম্যুরালের সামনেই অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। প্রবাসের জনপ্রিয় শিল্পীরা এতে সঙ্গীত পরিবেশন করবেন।
সংগঠনটির সভাপতি সাইদুর রহমান লিংকন এবং সাধারণ সম্পাদক পল্লব সরকার হৃদয়ে বাংলাদেশ’র এই প্রয়াস সফলে সকলের সার্বিক সহযোগিতা কামনা করে আমন্ত্রণ জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্যে।
উল্লেখ্য, সম্প্রতি নিউইয়র্কে “হৃদয়ে বাংলাদেশ” নামে নতুন এ সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। প্রবাস প্রজন্ম সহ মূলধারায় বাংলাদেশকে তুলে ধরার প্রত্যয়ে গঠিত সংগঠনটির কর্মকর্তারা হলেন : সভাপতি সাইদুর রহমান লিংকন, সহ সভাপতি মামুন রহমান, সাধারণ সম্পাদক পল্লব সরকার, যুগ্ম সম্পাদক শারমিন রহমান তানিয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ কামরুজ্জামান ফয়েজ, কোষাধ্যক্ষ মাকসুদা আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক মুসাফির মুক্তা, প্রচার সম্পাদক রায়হান জামান রানা, কার্যকরী সদস্য মোতাসিন বিল্লাহ তুষার, মাসুদ রানা ও নীলোৎফল সরকার।

- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!