Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে হৃদয়ে বাংলাদেশ’র বিজয় র‌্যালি ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা

অনলাইন ডেস্ক পঠিত: 130 বার

প্রকাশিত: December 17, 2018 | 10:29 AM

https://www.facebook.com/USANewsNY/videos/744688902576244/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন হৃদয়ে বাংলাদেশ’র উদ্যোগে বিজয় র‌্যালি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে গত ১৬ ডিসেম্বর রোববার। বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে এদিন দুপুর ১টায় বিজয় শোভাযাত্রাটি ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার-ওলমস্টেড এভিনিউর এশিয়ান ড্রাইভিং স্কুল-তানিয়া বিউটি সেলুনের দেয়ালে অঙ্কিত বাংলাদেশের শহীদ মিনার ও জাতীয় স্মুতিসৌধের বিশাল প্রতিকৃতির সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে এশিয়ান ড্রাইভিং স্কুল ম্যুরালের সামনে এবং এশিয়ান সেন্টারে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনা সভা। প্রবল বৃষ্টি, বাতাস ও কনকনে শীত উপেক্ষা করে রঙিন ব্যানার, পোষ্টার, ফেষ্টুন হাতে মাথায় বাংলাদেশের পতাকা বেধে বিজয় শোভাযাত্রায় অংশ নেন কবি, সাহিত্যিক, সাংবাদিক, ব্যবসায়ী, সংস্কৃতিকর্মী, সমাজকর্মী, রাজনীতিবিদসহ বহু প্রবাসী বাংলাদেশী।


হৃদয়ে বাংলাদেশ’র সভাপতি সাইদুর রহমান লিংকনের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক পল্লব সরকারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্টার্লিং বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিন, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল’র প্রেসিডেন্ট প্রবাসী আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, বাঙ্গালী চেতনা মঞ্চের সভাপতি আবদুর রহিম বাদশা, সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ, ডা. আতাউল চৌধুরী তুষার, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, খলিল বিরিয়ানী হাউজের স্বত্ত্বাধিকারী মোঃ খলিলুর রহমান, কমিউনিটি এক্টিভিস্ট আবদুল মুহিত প্রমুখ।
এ সময় অস্থায়ী শহীদ বেদিতে ফালগুনী চটপট্টি ঘর, হৃদয়ে বাংলাদেশ, সাধন ব্যান্ড ও প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।


এরপর সাংবাদিক শামিম আহমেদের উপস্থাপনায় এশিয়ান ড্রাইভিং স্কুলের হলরুমে অনুষ্ঠিত হয় ‘হৃদয়ে আমার বিজয়ের দোলা’। সমবেত কন্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ‘হৃদয়ে বাংলাদেশের সভাপতি বিশ্বজয়ী সাইকেলিষ্ট সাইদুর রহমান লিংঙ্কন সূচনা বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, ৭১ এর যুদ্ধবন্দী আব্দুর রহমান, কমিউনিটি এক্টিভিস্ট রফিকুল ইসলাম, নীলোৎফল ধ্রুব, মোতাসিন বিল্লাহ তুষার, নূর মোহাম্মদ ফয়সাল, শিপু চাকলাদার, শাহ বদরুজ্জামান রুহেল, ফালগুনীর কর্ণধার মাসুদ রানা প্রমুখ।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সাধন ব্র্যান্ডের শারমিন রহমান তানিয়া, মুসাফির মুক্তা ও সৈয়দ কামরুজ্জামান ফয়েজ। এসব জনপ্রিয় শিল্পীদের মনমুগ্ধকর পরিবেশনা বিজয় উৎসবের আনন্দে যোগ করে ভিন্ন মাত্রা। আবৃত্তিতে অংশ নেন মাকসুদা আহমেদ, পল্লব সরকার, সৈয়দ কামরুজ্জামান ফয়েজ, জুঁই ইসলাম, কামরুন্নাহার খানম রিতা ও মায়া এঞ্জেলিকা প্রমুখ। নতুন প্রজন্মের মায়ার অসাধারন আবৃত্তি ও নাচ সবাইকে মুগ্ধ করে।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি সাইদুর রহমান লিংকন, সহ সভাপতি মামুন রহমান, সাধারণ সম্পাদক পল্লব সরকার, যুগ্ম সম্পাদক শারমিন রহমান তানিয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ কামরুজ্জামান ফয়েজ, কোষাধ্যক্ষ মাকসুদা আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক মুসাফির মুক্তা, প্রচার সম্পাদক রায়হান জামান রানা, কার্যকরী সদস্য মোতাসিন বিল্লাহ তুষার, মাসুদ রানা ও নীলোৎফল সরকার। আয়োজকরা তাদের আয়োজিত বিজয় উৎসব সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

https://www.facebook.com/USANewsNY/videos/209498263262126/
https://www.facebook.com/USANewsNY/videos/198760387740635/
https://www.facebook.com/USANewsNY/videos/378524316288249/
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV