Saturday, 31 October 2026 |
শিরোনাম
শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ১০৬ তম জব সেমিনার

অনলাইন ডেস্ক পঠিত: 5 বার

প্রকাশিত: January 22, 2018 | 12:13 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে গত ৭ই জানুয়ারী ১০৬ তম জব সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আই-টি-স্পেশালিষ্ট মীর্জা হুদার সভাপতিত্বে¡ সেমিনারটি পরিচালনা করেন বাংলাদেশী-আমেরিকান কম্যুনিটিতে জব সেমিনারের সফল রূপকার, সবার প্রিয় ‘মাই ব্রাদার’ নামে সুপরিচিত এবং নিবেদিত প্রান সমাজকর্মী খান শওকত। সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও ফার্মাসিষ্ট আমিনুর রশিদ পিন্টু এবং এম লিয়াকত আলী।
নিউইয়র্কের বাঙালী অধ্যূষিত এলাকা জ্যাকসন হাইটসে (৭১-২৪, রুজভেল্ট এভিন্যু, এর দোতলায়) অনুষ্ঠিত এ সেমিনারে শতাধিক পদে চাকুরীর তথ্য, বল্পমূল্যে সরকারী বাসস্থান, স্পোকেন ইংলিশ এবং বিভিন্ন কারিগরী প্রশিক্ষন বিষয়ক তথ্য তুলে ধরা হয়। আগামী ১ মাস ব্যাপী নিউইয়র্কে যে সকল সরকারী চাকুরীতে (সিটি, ষ্টেট ও ফেডারেল) নিয়োগ দেয়া হবে এমন প্রায় ৮০ টা পদে আবেদনের তথ্য ছাড়াও নবাগতদের জন্য বেসরকারী পদে অফিস সেক্রেটারী, বেবী সিটার, লীভ ইন ন্যানি, মার্কেটিং সহকারী, বিক্রয় প্রতিনিধি, গ্রাফিক ডিজাইনার, কুক, ওয়েটার, পিজা ষ্টোরে কাজ, পোলট্রি ফার্মে কাজ, সহকারী কাউন্টারম্যান, টিউটর, সেলসম্যান, ক্যাশিয়ার, ডানকিন ডোনাটস -এ চাকুরী, রেস্টুরেন্ট ম্যানেজার, গ্যাস ষ্টেশনের জব, ফুটকার্টের জব, সাইড শেফ, তান্দুরীম্যান, স্যান্ডউহচ সেফ, সিকিউরিটি গার্ড, হেলথ কেয়ার এইড, ডেলিভারীম্যান, বিউটিশিয়ান, আইলেস লেডি, সহকারী ম্যানেজার, হটডগ ম্যান, ডেন্টাল ল্যাব সহকারী, আই-টি-স্পেশালিষ্ট, উইকেন্ড ওয়ার্কার, হাফেজ, ঈমাম, কুরান শিক্ষক, জায়রো ম্যান এমন প্রায় ৩০০ টি পদে আবেদনের তথ্য সহ পার্ট-টাইম জব, ফুলটাইম জব, ঘরে বসে চাকুরী ও ব্যবসা বিষয়ক বিভিন্ন তথ্য প্রদান করা হয়। বরাবরের মতো প্রতিমাসের ১ম রোববার হিসেবে ১০৭ তম জব-সেমিনারটি অনুষ্ঠিত হবে আগামী ৪ ফেব্রুয়ারী তারিখে (৭১-২৪, রুজভেল্ট এভিন্যু, এর দোতলায়)। জব সেমিনারে অংশ গ্রহণে আগ্রহীদেরকে (৯১৭)-৮৩৪-৮৫৬৬ নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ