নিউইয়র্কে ‘১৬তম ঢালিউড ফিল্ম এ্যান্ড মিউজিক এওয়ার্ড’ ৯ এপ্রিল
এনআরবি নিউজ, নিউইয়র্ক : বাংলাদেশ এবং প্রবাসের সেরা কন্ঠশিল্পী, অভিনেতা-অভিনেত্রী, নৃত্যশিল্পীদের পুরস্কার প্রদানের বর্ণাঢ্য এক অনুষ্ঠানের প্রস্তুতি চলছে নিউইয়র্কে। গত ১৫ বছরের ঐতিহ্য অটুট রাখতে এবারের ‘১৬তম ঢালিউড ফিল্ম এ্যান্ড মিউজিক এওয়ার্ড’র যাবতীয় কর্মসূচি ঢেলে সাজানো হচ্ছে। এসব তথ্য এ সংবাদদাতাকে জানান বাংলাদেশের বাইরে সর্ববৃহৎ এ বিনোদন অনুষ্ঠানের হোস্ট ‘শো টাইম মিউজিক এ্যান্ড প্লে’র কর্ণধার আলমগীর খান আলম।
বাংলাদেশ ছাড়াও বলিউডের জনপ্রিয় শিল্পীর সমন্বয়ে এ এওয়ার্ড বিতরণী অনুষ্ঠান হবে ৯ এপ্রিল রোববার সন্ধ্যা ৭টায় নিউইয়র্ক সিটির কুইন্সে অবস্থিত ইয়র্ক কলেজ অডিটরিয়ামে। আলম জানান, প্রযুক্তির উন্নয়নের সাথে তাল মিলিয়েই আমার এ অনুষ্ঠান উপস্থাপিত হবে। সেরা তারকা নির্বাচনের প্রক্রিয়া ইতিমধ্যেই অনলাইনে শুরু হয়েছে। আলম উল্লেখ করেন, আমি প্রচারে বিশ্বাসী নই। গত ১৫ বছর সুন্দর অনুষ্ঠান উপহার প্রদানের মধ্য দিয়ে প্রবাসীদের যে আস্থা তৈরী হয়েছে, এবার তার ব্যতিক্রম হবে না।
আলম বলেন, ইতিমধ্যেই প্রবাসের বিনোদনপ্রিয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে এবারের অনুষ্ঠান ঘিরে। শুধু নিউইয়র্ক নয়, বস্টন, কানেকটিকাট, পেনসিলভেনিয়া, দেলওয়ারে, ভার্জিনিয়া, মিশিগান এবং ফ্লোরিডা থেকেও লোকজন টিকিট ক্রয় করেছেন। অনলাইনেও টিকিট বিক্রি হচ্ছে। পেশাজীবী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের লোকজন দলবেধে টিকিট ক্রয় করছেন, আগে কখনো এমনটি দেখিনি-বলেন আলমগীর খান আলম। ভীড় এড়াতে তিনি আগাম টিকিট ক্রয়ের অনুরোধ জানিয়েছেন।
আলম বলেন, প্রবাসীদের পছন্দের শিল্পীরাই আসবেন এবার। এর অন্যতম হলেন অভিনেতা সাকিব, জায়েদ খান, মোশারফ করিম, ইমন, সজল,মিম, বুবলী, তমা মির্জা, শিরিন শিলা, মিশা সওদাগর, নূসরাত ফারিয়া, জলি তামিম, সারিকা, প্রভা, সুজানা, জাফর, আফ্রি, আবু হেনা রনি, কন্ঠশিল্পী তাহসান, সেলিম চৌধুরী, রিজিয়া পারভিন, লুইপা, তানভির তারেক, দেবাশীস বিশ্বাস প্রমুখ। ঢালিউড ছাড়াও কলকাতা থেকেও আসবেন জনপ্রিয় শিল্পীরা।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes