নিউইয়র্কে ১৭ বছরের কম বয়সে বিয়ে অবৈধ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক রিপোর্ট : নিউইয়র্কের গভর্নর নতুন একটি আইনে স্বাক্ষর করেছেন যেখানে বলা হচ্ছে ১৭ বছরের কম বয়সে বিয়ে অবৈধ। বাল্য বিয়ে সংক্রান্ত পুরনো আইন সংশোধন করে বিয়ের নূন্যতম বয়স ১৭ বছর নির্ধারণ করা হয়েছে নিউইয়র্কে। আগের আইনে ১৪ বছর বয়সেই বিয়ে করার বৈধতা ছিল।
নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু ক্যুমো নতুন এই আইনে স্বাক্ষর করেন মঙ্গলবার। এতে রাজ্যটিতে বিয়ের বৈধ বয়স ১৪ বছর থেকে বাড়িয়ে ১৮ বছর করা হয়েছে।
তবে কেউ যদি ১৭ বছর বয়সে বিয়ে করতে চায় তবে তাকে তার অভিভাবক ও একজন বিচারকের অনুমোদন নিতে হবে।
নিউইয়র্কের গভর্নর এক বিবৃতিতে বলেছেন ‘এই আইন শিশুদের সুরক্ষা ও জোরপূর্বক বিয়ে প্রতিরোধে আমাদের প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমি নতুন এই আইনে স্বাক্ষর করতে পেরে গর্বিত। এই আইনের ফলে নিউইয়র্কে বাল্য বিয়ে বন্ধ হবে।’
সরকারি সূত্র অনুযায়ী, ২০০০ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত এই ১০ বছরে নিউইয়র্কে তিন হাজার আটশোর বেশি শিশুর বিয়ে হয়েছে। সূত্র : বিবিসি বাংলা
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ