Saturday, 31 October 2026 |
শিরোনাম
শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ১৯ থেকে ২১মে তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা : সৃজনশীল প্রকাশকদের জন্য বইয়ের স্টল ফ্রি

অনলাইন ডেস্ক পঠিত: 36 বার

প্রকাশিত: January 13, 2017 | 5:58 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক: নিউইয়র্কে আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলার ২৬ বছর পুতি উৎসব অনুষ্ঠিত হবে আগামি ১৯, ২০ ও ২১মে ২০১৭ জ্যাকসন হাইটসের পিএস ৬৯ মিলনায়তনে। গত ৬ জানুয়ারী জ্য্কাসন হাইটসে অনুষ্ঠিত প্রস্তুতি কমিটির এক সভায় সিদ্ধান্তটি গৃহীত হয় বলে বইমেলার আহ্বায়ক কথাসাহিত্যিক ফেরদৌস সাজেদীন সূত্রে জানা যায়। সভায় বইমেলার তারিখ ও স্থান চূড়ান্ত করার পাশাপাশি ২০১৭ সালে অনুষ্ঠিতব্য বইমেলাকে সুন্দর ও সফল করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত এবং তা বাস্তবায়ণে বিভিন্ন সাব কমিটি গঠিত হয়।
নিউইয়র্ক বইমেলায় যোগ দেয়ার জন্য সৃজনশীল প্রকাশনা সংস্থাগুলোকে বিনামূল্যে স্টল বরাদ্দ করা হবে। উৎসব এর ওয়েব সাইট িি.িরনধহমষধঁঃংধন.ড়ৎম থেকে ফরম সংগ্রহ করা যাবে। ফরম জমা দেয়ার শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৭। ট্রেড লাইসেন্স, সমিতিতির সদস্য ও ইতিপূর্বে কোন বইমেলায় অংশগ্রহণ কওে থাকলে সেই সনদ এর ফটোকপিসহ [email protected] আবেদন করার জন্য বইমেলা কমিটি থেকে অনুরোধ জানানো হযেছে।
২০১৭ বইমেলা উদযাপন কমিটির আহ্বায়ক ফেরদৌস সাজেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সউদ চৌধুরী, হাসান ফেরদৌস, ফাহীম রেজা নূর, মোশাররফ হোসেন. মনজুর কাদের, ওবাযদুল্লা মামুন, আদনান সৈয়দ, জাকিয়া ফাহীম, মাকসুদা আহমেদ, রানু ফেরদৌস, সেমন্তী ওয়াহেদ, বিশ্বজিত সাহা প্রমূখ উপস্থিত ছিলেন। আগামি সভা অনুষ্ঠিত হবে ৩ মার্চ শুক্রবার রাত ৮টায় জ্যাকসন হ্ইাটসের ইস্ট ওয়েস্ট টিউটোরিং সেন্টার এ। কার্যকরী পরিষদ ও বইমেলা উদযাপন কমিটির সকল সদস্যকে সভায় উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ