নিউইয়র্কে ৩ এপ্রিল ঢালিউড এ্যাওয়ার্ড
নিউইয়র্কে আগামী ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে ঢালিউড এ্যাওয়ার্ড। এটি হবে ঢালিউড এ্যাওয়ার্ডের ১৫তম আসর। জ্যামাইকার ইয়র্ক কলেজ অডিটোরিয়ামে বসবে এই তারকা মেলা। চলচ্চিত্র, সঙ্গীত আর টিভির জনপ্রিয় ৪০ জনের মতো তারকা এতে যোগ দেবেন। ১ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যায় আয়োজকরা এসব তথ্য জানান। জ্যাকসন হাইটস এর পালকি পার্টি হলে এ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন, ঢালিউড এ্যাওয়ার্ড আয়োজক প্রতিষ্ঠান শোটাইম মিউজিক এর কর্নধার আলমগীর খান আলম, টাইটেল স্পন্সর উৎসব ডটকমের সিইও রায়হান জামান, সঙ্গীত শিল্পী শাহ মাহবুব ও ফ্যাশন ডিজাইনার মাজেদ। শোটাইমের আলমগীর খান জানান, বরাবরের মতো এবারও বাংলাদেশের চলচ্চিত্র, টিভি এবং সঙ্গীতের ৪০ জন তারকা শিল্পী অংশ নেবেন। চলচ্চিত্র থেকে এবারে আসছেন শাকিব খান, অপু বিশ্বাস, অনন্ত জলিল ও বর্ষা, পরীমনি, মাহিয়া মাহি ও জায়েদ খান। সঙ্গীত শিল্পীদের মধ্যে যোগ দিচ্ছেন বাপ্পা মজুমদার,পার্থ মজুমদার, পড়শি, ইমরান, হৃদয় খান, শাহনাজ বেলী, শফি মন্ডল এবং চিরকুট ব্যান্ড । টিভি তারকাদের মধ্যে থাকবেন তিশা, বাধন, চঞ্চল চৌধুরী, তানজিলা তিশা, সুজানা জাফর, সজল, সাজু খাদেম, নওশিন প্রমুখ । সংবাদ সম্মেলনে আলমগীর খান আলম বলেন, ঢালিউড এ্যাওয়ার্ডে মোট ৩৫টি পুরস্কার দেয়া হয়। এদের মধ্যে বাংলাদেশী শিল্পীদের ৩০টি এবং যুক্তরাষ্ট্র প্রবাসী শিল্পীদের ৫টি। তিনি বলেন, আমরা অত্যন্ত সফলতার সঙ্গে গত ১৫ বছর ধরে এই আয়োজন করে আসছি। এই আয়োজন প্রবাসী বাংলাদেশী এবং বাংলাদেশের সংস্কৃতির একটা সেতু রচনার অনুসঙ্গ হিসেবে কাজ করেছে। এ প্রজম্মের সন্তানরা তাদের পিতৃপুরুষের কৃষ্টি এবং সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে একটা সুস্পষ্ট ধারনা পাচ্ছে । প্রবাসে এই ধরনের উদ্যেগের কারনে তারা বাংলাদেশকে মনে রেখেছে। তা না হলে তারা বাংলাদেশকে ভুলে যেতো।
উৎসব ডটকমের সিইও রায়হান জামান বলেন, আমরা সব সময় এই ধরনের আয়োজনের সঙ্গে ছিলাম। এরই ধারাবাহিকতায় আমরা এবার শোটাইম আয়োজিত তারকা বহুল এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হয়েছি। বাংলাদেশ এবং এর সংস্কৃতির গভীর ভালোবাসা থেকেই উৎসব এই আয়োজনের সঙ্গে থাকছে । আশা করছি এটি একটি সফল আয়োজন হিসেবে প্রবাসী বাংলাদেশীদের কাছে দৃশ্যমান হবে।
উৎসব ডটকম বাদেও এবারেরর ঢালিউডে টাইটেল স্পন্সর থাকছে হিলসাইড হোন্ডা। মিডিয়া পার্টনার এনটিভি ও এটিএন বাংলা।
উল্লেখ্য ২০০২ সালে প্রথম ঢালিউড এ্যাওয়ার্ড আয়োজন করা হয়।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ