Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ৮ সপ্তাহের ‘পেইড ফ্যামিলি লিভ’

অনলাইন ডেস্ক পঠিত: 38 বার

প্রকাশিত: November 10, 2017 | 9:33 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নতুন বছরের খেটে খাওয়া মানুষদের জন্যে বিশেষ সুখবর নিয়ে আসছে। সন্তান প্রসবকারি কিংবা তার স্বামী সবেতন ছুটি পাবেন ৮ সপ্তাহের এবং এটি নিউইয়র্ক অঙ্গরাজ্যের সকল প্রাইভেট সংস্থার কর্মচারির জন্যে প্রযোজ্য। প্রতিষ্ঠানের ডিজএ্যাবিলিটি বেনিফিট পলিসির আওতায় বিদ্যমান ইন্স্যুরেন্স থেকে এই অর্থের সমন্বয় ঘটানো হবে। নতুন বছরের ১ জানুয়ারি থেকে ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৮ সপ্তাহ করে ছুটি ভোগ করা গেলেও ২০২১ সালের জানুয়ারি থেকে তা ১২ সপ্তাহে বাড়বে। এ সময়ে হেল্্থ ইন্স্যুরেন্স বহাল থাকবে। ছুটি শেষে কর্মস্থলে যোগদানের নিশ্চয়তাও থাকবে। অঙ্গরাজ্য প্রশাসনে নতুন বিধিতে প্রাইভেট সেক্টরের কর্মচারিদের জন্যে এ বিধি তৈরী করা হয়েছে এবং রাজ্য গভর্ণর এ্যান্ড্রু ক্যুমো সাথে সাথে ঐ বিলে স্বাক্ষর করেছেন।গত সপ্তাহে ব্রঙ্কসে নিউইয়র্ক স্টেট লেবার কমিশনার রবার্টা রিয়ারডনের সাথে কম্যুনিটি নেতারা এক বৈঠকে মিলিত হয়ে নতুন এ বিধি সম্পর্কে বিস্তারিত মতবিনিময় করেছেন। এ সময় জানানো হয় যে, কোন প্রতিষ্ঠানে যারা কমপক্ষে ২৬ সপ্তাহ কাজ করেছেন, তারাই এ ছুটির যোগ্য এবং আইনগত অধিকার রয়েছে। এছাড়া, যারা সপ্তাহে ২০ ঘন্টা করে কাজ করেন, তারাও এ ছুটি ভোগ করতে পারবেন। এ মতবিনিময় সভায় বাংলাদেশীদের প্রতিনিধিত্ব করেন কম্যুনিটি বোর্ড মেম্বার ও আইনজীবী মোহাম্মদ এন মজুমদার এবং পুরোহিত রতন চক্রবর্তী। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV