নিউইয়র্ক ঈদগাহঃ আগামী ঈদ উল আদহা থেকে ঈদ জামাত জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠিত হবে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ঈদুল ফিতরের ২০১৮ এর দিন পর্যন্ত নিউইয়র্ক ঈদগাহ’র নির্দিষ্ট স্থান জ্যাকসন হাইটস্ ডাইভারসিটি প্লাজার নির্মাণ কাজ শেষ না হওয়ায় ৭৭ ষ্ট্রিটে পূর্ব ঘোষণা সত্ত্বেও মুসল্লীদের অনুরোধে এবারের ঈদুল ফিতরের ৫টি জামাতই ৩৭-৪২ ৭২ ষ্ট্রিটে অবস্থিত মোহাম্মদী সেন্টারের আঙ্গিনাতেই অনুষ্ঠিত হয়। স্বল্প সময়ের নোটিশে অনিবার্য্য কারণ বশত এই স্থান পরিবর্তনে নিউইয়র্ক ঈদগাহ’র মুসল্লীদের কিছুটা অসুবিধা হলেও প্রতি জামাত আধ ঘন্টা দেরি করে শুরু হয়। নিউইয়র্ক ঈদগাহ’র পরিচালক ইমাম কাজী কায়্যূম এই জন্য দুঃখ প্রকাশ করেছেন।
নিউইয়র্কে বসবাসরত মুসলিম কমিউনিটির প্রয়োজনে প্রবাসে ইসলামী তাহজীব ও তামাদ্দুন এর অংশ ঈদগাহ’র ধর্মীয় সংস্কৃতিকে জীবন্ত করে রাখতে সংখ্যাধিক্যে ও ফটো সেশনে নয় বরং মান সম্মত উপায়েই যোগ্য ইমামদের দ্বারা নির্ভুলভাবে ঈদের জামাতগুলো মুসল্লীদের উপহার দেয়ার লক্ষ্যেই ২০১১ সনে নিউইয়র্ক ঈদগাহ’র যাত্রা শুরু হয় নিউইয়র্কের মিনি বাংলাদেশ জ্যাকসন হাইটসে।
নিউইয়র্ক ঈদগাহ’র মান সম্মত ও সুশৃঙ্খলাবদ্ধতার কথা ইতিমধ্যেই সর্বজন বিধিত। এবারের ঈদুল ফিতরের প্রধান আকর্ষণ ছিলেন বাংলাদেশ থেকে আগত ইসলামিক ফাউন্ডেশনের গবেষক ও অনুবাদক নিমন্ত্রিত অতিথি ইমাম শাইখ ফয়সাল জালালী। নিউইয়র্ক ঈদগাহ’র ধারাবাহিক মানকে সমৃদ্ধ ও সমুন্নত রাখতে নিউইয়র্ক ঈদগাহ’র পরিচালক ইমাম কাজী কায়্যূম তাকে আমন্ত্রন জানান এবং নিউইয়র্ক ঈদগাহ’র সুনাম ও সুষ্ঠু ব্যবস্থাপনার সুখ্যাতিতে আমেরিকান দূতাবাস তার ভিসা মঞ্জুর করে।


নিউইয়র্ক কাউন্সিল মেম্বার কোষ্টা কন্সটান্টিনিদেস নিউইয়র্ক ঈদগাহ’র মান সম্মত ব্যবস্থাপনা ও সুনাম প্রত্যক্ষ করে এবারের ঈদ জামাতে স্বয়ং উপস্থিত হয়ে মুসল্লীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং নিউইয়র্ক ঈদগাহ’কে একটি সাইটেশন প্রদান করে সম্মানিত করেন।
সুখবরঃ
নিউইয়র্ক ঈদগাহ’র নির্দিষ্ট ভেন্যু ডাইভারসিটি প্লাজা ৪.৫ মিলিয়ন ডলার ব্যয়ে ইতিমধ্যেই সিটি গর্ভামেন্ট কর্তৃক নির্মিত ও সুসজ্জিত করা হয়েছে। যে কারণে প্লাজা নির্মাণকালে গত তিনটি ঈদ জামাতে আমাদের মুসল্লিরা খানেকটা বিড়ম্বনার শিকার হলেও ইনশাল্লাহ আগামী ঈদ উল আদহা ২০১৮ থেকে আসন্ন প্রতিটি ঈদ -ই জ্যাকসন হাইটসের শ্রেষ্ঠ অনুষ্ঠানস্থল ডাইভারসিটি প্লাজাতেই অনুষ্ঠিত হবে বলে ইমাম কাজী কায়্যূম জানিয়েছেন।

তিনি বলেন, নব নির্মিত ডাইভারসিটি প্লাজার প্রতিটি জামাতে একই সাথে কয়েক হাজার মুসল্লী ঈদ নামায আদায় করতে পারবেন। এবারের ৫টি ঈদ জামাতে স্বতফুর্তে ভরপুর মুসল্লীদের সমাগম লক্ষ্য করা যায়। নতুন প্রজন্মকে ঈদগাহ’র ঐতিহ্যগত ধর্মীয় তাহজীব ও তামাদ্দুন্নের পরিচিতি লাভে ধন্য করাতে অনেক পিতামাতাই সিটির ৫টি বরো থেকে ৫টি জামাতের প্রত্যেকটিতে এসে শরিক হয়েছেন। আমেরিকা প্রবাসে ইসলামের ঐতিহ্যকে লালন করতে নিউইয়র্ক ঈদগাহ’র ঈদ জামাতে এসে সুন্নাহ মোতাবেক ঈদ এর নামায আদায়ের মাধ্যমে ও এর ধারাবাহিকতাকে বজায় ও জীবন্ত করে রাখতে মুসল্লীদের আন্তরিক উপস্থিতি, সুহৃদ্যপূর্ণ শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি একে অনেকে শুধু আনন্দই দেয়নি বরং উপাসনার এক আধ্যাত্মিক মহা সমুদ্রে ভাসিয়ে দেয় বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। প্রবাসী বাংলাদেশীদের তথাকথিত মতবাদ ও ভেদাভেদ উপক্ষে করে সুন্নাহ মোতাবেক ঈদের নামায আদায় করতে ঈদগাহ’র প্রতি সম্মান প্রদর্শন পূর্বক যে সমস্ত মুসল্লীরা নিউইয়র্ক ঈদগাহ’র জামাতে শামিল হয়ে নিজেকে ধন্য করেছেন ইমাম কাজী কায়্যূম তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। নিউইয়র্ক ঈদগাহ’র এবারের ১ম জামাতের ইমামতি করেন অতিথি ইমাম শাইখ ফয়সল জালালী। ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম জামাতের ইমামতি করেন যথাক্রমেঃ ইমাম কাজী কায়্যূম, শাইখ আবদুল্লাহ্, ইমাম শাইখ ক্বারী আবুল খায়ের ও ড. মুতাওয়াক্কেল বিল্লাহ্ রাব্বানী। প্রেস বিজ্ঞপ্তি
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল