নিউইয়র্ক ঈদগায় ঈদুল ফেতরের নামাজ পড়াতে বাংলাদেশ থেকে আসছেন ইমাম শাইখ ফয়সল জালালী
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কস্থ স্থানীয় প্রবাসী বাংলাদেশী মুসলিম ও বৃহত্তর মুসলিম কম্যিউনিটির ইসলামী তাহজীব ও তামাদ্দুন বা ধর্মীয় সংস্কৃতির উন্নত ধারাবাহিকতাকে সংখ্যাধিক্যে নয় বরং মানসম্মত উপায়ে আন্জাম দিতে বাকী সব কর্মকান্ডের সহিত বাৎসরিক দুই ঈদের ঈদ জামাত, শুভেচ্ছা বিনিময় ও মিলনমেলাকে সুন্নাত মোতাবেক প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মোহাম্মদী সেন্টারের উদ্যোগে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে নিউইয়র্ক ঈদগা’র যাত্রা শুরু হয় ২০১১ সনে। প্রতিষ্ঠাকাল থেকেই এর সুন্দর, শুদ্ধ ও মনোরম আয়োজন যা নিউইয়র্ক ঈদগাহর ব্যানারে ও ব্যবস্থাপনায় প্রতি বৎসরের দুই ঈদ, ঈদুল ফিতর ও ঈদুল আদহায় সকাল ৭ঃ০০ টা থেকে প্রতি ঘন্টা অন্তর একটি করে ১১ঃ০০ টা পর্যন্ত সর্বমোট ৫টি জামাত সঠিক সময়ে অত্যন্ত সফলতার সহিত অনুষ্ঠিত হয়ে আসছে। নিউইয়র্ক ঈদগাহর এমন সুখ্যাতি এখন নিউইয়র্ক ও আমেরিকা ছাড়িয়ে গোটা বিশ্বে বিস্তৃতি লাভ করেছে। কারণ নিউইয়র্কে মুসলিম কম্যিউনিটিতে বড় বড় মসজিদ থাকলেও ২০১১ সন পর্যন্ত কোন ঈদগাহ ছিলনা। ২০১২ সন থেকে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজাকে নিউইয়র্ক ঈদগাহর ভেন্যু হিসেবে ঘোষণা করে স্থানীয় মোহাম্মদী সেন্টার। তারপর থেকেই অনুষ্ঠিত হয়ে আসছে নিউইয়র্ক ঈদগাহর কার্যক্রম। চাঁদ দেখার ধর্মীয় ও বৈজ্ঞানিক বিশ্লেষণের ভিত্তিতে নিউইয়র্ক ঈদগাহ আশা করছে যে, উত্তর আমেরিকা সহ সারা বিশ্বে এ বৎসর (২০১৮) ঈদুল ফেতরের দিন ১৫ই জুন শুক্রবারই হবে ইনশাল্লাহ।

এবারের ঈদুল ফেতরেরর ঈদ জামাতে ইমামতির জন্য বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশানের গবেষক ও অনুবাদক প্রখ্যাত আলেমে দ্বীন শাইখ ইমাম ফয়সল আহমদ জালালীকে আমন্ত্রণ জানান নিউইয়র্ক ঈদগাহর প্রতিষ্ঠাতা ইমাম কাজী কায়্যূম। শাইখ জালালী ভিসা লাভ করেন এবং শিগগিরই ঈদের আগে আগে নিউইয়র্ক এসে পৌঁছাবেন। ইমাম জালালী নিউইয়র্কে অবস্থানকালে বিভিন্ন আন্তঃধর্মীয় ও মূলধরার সেমিনারে অংশগ্রহণ ছাড়াও তিনি মোহাম্মদী সেন্টারের পরিচালিত এন্টাই-টেরোরিজ্যম এওয়ারন্যাস ইউনিট এর সন্ত্রাসবাদ বিরোধী ট্রেইনিং সেশানেও অংশ্রগহণ করবেন।

৪.৫ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত নিউইয়র্ক ঈদগাহর নির্দিষ্ট স্থান সদ্য কনস্ট্রাকশান উত্তর জ্যাকসন হাইটস ডাইভারসিটি প্লাজা ১৫ই জুন, ঈদুল ফিতরের দিন পর্যন্ত নামাজ পড়ার উপযোগী না হওয়ার এবারের ঈদুল ফেতরের ৫টি জামাতই যথারীতি পিএস-৬৯ সংলগ্ন ৭৭ ষ্ট্রিটে অনুষ্ঠিত হবে। তবে, নিউইয়র্ক ঈদগাহর আগামী ঈদুল আদহা সহ বাকী সবগুলো ঈদের নামাজ/জামাত ডাইভারসিটি প্লাজাতেই অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ্।
ফেতরাঃ নিউইয়র্কে এবারের ফেতরা জনপ্রতি ১০ ডলার করে ধার্য্য করা হয়েছে। পবিত্র মাহে রামাদানের শেষ আশারায় জাকাত ও ফেতরার অনুদান পৃথক করে রেখে দিয়ে ঈদের দিন নামাজের আগে আগেই নিউইয়র্ক ঈদগায় আপনার ও পরিবারবর্গের পক্ষ থেকে তা আদায় করার ব্যবস্থা থাকবে।
জায়নামাজ ও উজুঃ সহকারে ঈদগায় আসার পরামর্শ দেয়া যাচ্ছে। মহিলাদের জন্য থাকবে পর্যাপ্ত পৃথক ব্যবস্থা। আমাদের নতুন প্রজন্মকে ঈদগাহর আনন্দ দিতে সাথে নিয়ে আসতে ভুলবেন না। চকোলাট ক্যান্ডি সহ তাদের জন্য থাকবে চমকপ্রদ পুরস্কার। নিউইয়র্ক ঈদগাহর পক্ষ থেকে সবাইকে পবিত্র বামাদান ও ঈদুল ফেতরের শুভেচ্ছা। মহান আল্লাহ আমাদের রামাদান ও ঈদুল ফিতরের এবাদতকে কবুল করুক! আমীন। প্রেস বিজ্ঞপ্তি
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!